রাজধানীর আরামবাগে পিকআপের ধাক্কায় শাওন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আরামবাগ মোড়ের কাছে রাস্তা পার হওয়া সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাওন রাজধানীর ফকিরাপুল এলাকার লিটন মিয়া ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া শাওন নামের যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
