নরসিংদীর শিবপুরে দোকানে ঢুকে মকবুল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে শিবপুর উপজেলার বন্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পাঁচ/ছয়জনের একটি দল মকবুলের দোকানে হামলা চালায়। তিনি কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে এসময় তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। ওই সময় তারাবি ও আইপিএল’র ফাইনাল খেলা দেখতে বাজারে অধিকাংশ ব্যবসায়ীরা ব্যস্ত ছিলেন। এ সুযোগে হামলা…
Read MoreDay: May 28, 2018
ড্রোন হামলায় পূর্ব আফগানিস্তানে ১১ আইএস জঙ্গি নিহত
কাবুল, ২৮ মে : পূর্ব আফগানিস্তানের নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১১ জঙ্গি নিহত হয়েছে। সোমবার কর্তৃপক্ষ আফগান সেনাবাহিনীর ২০১ কোরপস সিলাব এক বিবৃতিতে জানায়, ‘রোববার চাপারহার জেলার গুলাম দাগ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। অভিযানকালে দুই আইএস জঙ্গি আহত ও তাদের তিনটি যানবাহন ধ্বংস হয়।’ এ ব্যাপারে আইএস গোষ্ঠীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Read Moreবিশ্বকাপ ফুটবল: বিদেশি পতাকার ব্যবহার বন্ধে রিট
বিশ্বকাপ ফুটবল- ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য সোমবার কার্য তালিকায় রয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট দেওয়ান আবদুন নাসের। এর আগে রবিবার বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন। রিট আবদনে বলা হয়, আগামী ১৪ জুন ২০১৮ তারিখ থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশী সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে…
Read Moreরাঙামাটিতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সুনীল চাকমা (৪৫), অটল চাকমা (৪০) ও স্মৃতি চাকমা (৫০)। এ সময় কানন চাকমা নামে এক কর্মী আহত হন। হতাহতদের সবার বাড়ি বাঘাইছড়ি উপজেলায়। বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়িতে সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সংগঠক জুয়েল চাকমা জানান, এ হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি দায়ী। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মুখপাত্র লিটন চাকমা বলেছেন,…
Read Moreইপিজেডসমূহে পরিবেশের মান রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানি পণ্য উৎপাদনকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের মান ও আইনগত বাধ্যবাধকতা কঠোরভাবে নিশ্চিত করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেপজা’র ৬ষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে বক্তব্যকালে তিনি (প্রধানমন্ত্রী) এ ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু নিদের্শনা দেন।’ তিনি জানান, বেজা’র গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন শেখ হাসিনা সকল অর্থনৈতিক অঞ্চলে জলাধার ও বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনি গড়ে তোলার বিধান রাখার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়,…
Read Moreআগামী রবিবার থেকে পাওয়া যাবে নতুন নোট
ঈদুল ফিতর উপলক্ষে আগামী রবিবার থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ১৪ জুন পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন অফিসের পাশাপাশি ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ২০টি শাখার মাধ্যমে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট বদলে নেওয়ার সুযোগ থাকবে। একই ব্যক্তি একাধিকবার নতুন টাকার নোট বদলে নিতে পারবেন না। এজন্য আগের মতই ফিঙ্কার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ…
Read Moreওয়াটসনের ঝড়ো শতকে চ্যাম্পিয়ন চেন্নাই
দীর্ঘ প্রায় দেড় মাসের বেশি সময় ধরে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে হায়দরাবাদকে ৮উকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল চেন্নাই। মুম্বাইর ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে শেন ওয়াটসনের ঝড়ো শতকে হায়দরাবাদের দেয়া ১৭৯ রানের লক্ষ্য সহজে পার হয়ে যায় চেন্নাই। এখন পর্যন্ত ৭বার ফাইনাল খেলে তৃতীয়বারের মতো শিরপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভার শেষেও ম্যাচের পাল্লা ছিল সানরাইজার্সের দিকে। চেন্নাইয়ের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৩৫ রান। এর পর সুরেশ রায়নাকে নিয়ে ম্যাচের রং বদলে দিয়েছেন ওয়াটসন। দুজনে ১১৭ রানের জুটি গড়েছেন মাত্র…
Read Moreকুমিল্লার নাশকতার ২ মামলায় খালেদা জিয়ার জামিন
কুমিল্লার নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়। তবে নড়াইলের মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসনকে জামিন দেয়নি আদালত। হাইকোর্ট বলেছে, নিম্ন আদালতে বিচারাধীন আবেদন শুনানি করে আসুন। যদি জামিন না দেয় তাহলে আমরা দেব। কারণ, এটা জামিনযোগ্য মামলা। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, এম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। গত ২০ মে কুমিল্লার দুটি…
Read Moreপ্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদ সদস্যদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার
ঢাকা, ২৮ মে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিদেশী কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্তকর্তাদর সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ যোগ দেন। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।…
Read More