ড্রোন হামলায় পূর্ব আফগানিস্তানে ১১ আইএস জঙ্গি নিহত

is-drommকাবুল, ২৮ মে : পূর্ব আফগানিস্তানের নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১১ জঙ্গি নিহত হয়েছে।
সোমবার কর্তৃপক্ষ
আফগান সেনাবাহিনীর ২০১ কোরপস সিলাব এক বিবৃতিতে জানায়, ‘রোববার চাপারহার জেলার গুলাম দাগ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। অভিযানকালে দুই আইএস জঙ্গি আহত ও তাদের তিনটি যানবাহন ধ্বংস হয়।’
এ ব্যাপারে আইএস গোষ্ঠীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment