প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে সরকারের সব পদক্ষেপের প্রতি স্থানীয় জনগণ সর্বাত্মক সমর্থন দিচ্ছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএ’র এক্সিকিউটিভ ডিরেক্টর নাতালিয়া ক্যানেম সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী ইউএনএফপিএ কর্মকর্তাকে জানান, তাঁর সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোন থেকে আশ্রয় প্রদান করেছে। কারণ, বাংলাদেশের জনগণেরও এ ধরনের শরণার্থী হবার মত অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তাদের সবরকম সহযোগিতার হাতকে প্রসারিত করেছে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম…
Read MoreDay: May 23, 2018
রাজধানীতে ৩৩টি ককটেলসহ গ্রেফতার ২
রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ৩৩টি ককটেলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোমিনুর রহমান (৩১) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শেরে বাংলা নগর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরে বাংলা নগর থানার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন মিজান জামে মসজিদের দক্ষিণ পার্শ্বের গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Read Moreবেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের তলব
বেসিক ব্যাংক দুর্নীতি মামলাগুলোর সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩০ মে সব মামলার নথি নিয়ে তাদেরকে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে এসব মামলার তদন্ত শেষ হওয়ার কথা। কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেছে। এখনো তদন্ত শেষ হয়নি। এর কারণ ব্যাখ্যার জন্য তাদের তলব করা হয়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর ১৫৬ জনকে আসামি করে মতিঝিল,…
Read Moreবিশ্বকাপ অনুশীলনে যোগ দিয়েছেন মেসি
বিশ্বকাপকে সামনে রেখে বুয়েন্স আয়ার্সের আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির সুবাদে এবারের ঘরোয়া মৌসুমে বার্সেলোনা দুটি শিরোপা দখল করে। লা লিগায় ৩৪ গোল করে মেসি রেকর্ড পঞ্চমবারের মত ইউরোপীয়ান গোল্ডোন সু অর্জন করেছেন। এখন আর্জেন্টাইন এই অধিনায়কের একটাই লক্ষ্য, বিশ্বকাপে দলকে অধরা শিরোপাটা উপহার দেয়া। কোচ জর্জ সাম্পওলির অধীনে মেসি তাই সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড।
Read Moreমারা গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ
টেলিভিশনের জনপ্রিয় তারকা অভিনেত্রী তাজিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি ‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করেছেন। যখন তার হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা খুবই মুমূর্ষু ছিলো।’ নাসিম আরও জানান, ‘তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তাজিন। আমরা তার বিদেহী…
Read Moreরাজধানীতে নিরাপত্তাকর্মী খুন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক নিরাপত্তকর্মী খুন হয়েছেন। রবিবার গভীর রাতের কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের সামনে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নিরাপত্তাকর্মীর নাম নুরুন্নবী। তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ ক্যান্টনমেন্ট শাখায় দায়িত্বরত ছিলেন। সেমাবার বিকাল ৩টায় খুনের বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই উম্মে সালমা বলেন, সোমবার সকালে খুনের খবর পেয়ে খানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে। কেন, কারা নিরাপত্তাকর্মীকে খুন করেছে তা এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে…
Read Moreবগুড়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৪
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। উপজেলার বীরগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ মণ্ডল বলেন, বগুড়া থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা নন্দীগ্রাম উপজেলায় যাচ্ছিল। এসময় বগুড়াগামী একটি খালি ট্রাক পারতেখুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ১৫ যাত্রী গুরুতর আহত হয়। বগুড়ার হাইওয়ে পুলিশ ও কুন্দারহাট ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে…
Read Moreপ্রধান গোলরক্ষক রোমেরোকে হারালো আর্জেন্টিনা
শুরুতেই হোচট খেলো আর্জেন্টিনা। হাঁটুর চোটে খেলা হচ্ছেনা দলের প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরোর। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এক টুইটার বার্তায় জানিয়েছে, বিশ্বকাপে ২৩ জনের দল থেকে বাদ যাচ্ছেন রোমেরো। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা অভিজ্ঞ এই গোলরক্ষক মঙ্গলবার বুয়েনস এইরসে অনুশীলনের সময় চোট পান। এএফএ জানিয়েছে, তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে। অস্ত্রোপচার করাতে হবে। এ মৌসুমের সফল স্টাইকার মাওরো ইকার্দিকে ছাড়া দল ঘোষণা করে এমনিতেই তোপের মুখে রয়েছে এএফএ। এরমধ্যে প্রধান গোলরক্ষককে হারিয়ে আরো একটা বড় ধাক্কা খেলো গতবারের ফাইনালিস্টরা।
Read Moreবাঁচানো গেল না মুক্তামনিকে
রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামনি অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে। আজ বুধবার সকাল সোয়া ৮ টার দিকে মুক্তামনি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়।মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন অনলাইনকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামনির দেহের দেড় বছর বয়সে একটি মার্বেলের মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারণ করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি গাছের ডালের আকার ধারণ করে পচে উঠতে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমে মুক্তামনির…
Read Moreএকনেকে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অনুমোদন
ঢাকা, ২৩ মে : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পদ্মা সেতু রেল সংযোগ (১ম সংশোধিত) প্রকল্পের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সাল নাগাদ এই প্রকল্পের কাজ সম্পন্ন করবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পসহ ৯৬ হাজার ২৩৪ কোটি ৭৭ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪৩ হাজার ২২১ কোটি…
Read More