সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

বকেয়া তিন মাসের  বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সাড়ে ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকরা । বিকালে স্থানীয় এমপি ডা: এনামুল রহমান এবং মেয়র আ: গনির আশ্বাসে এ অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা । মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার ব্যাান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ জানায় সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক বকেয়া জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস বিক্ষোভ করে আসছিলো। পরে আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিতে পারেনি। পরে শ্রমিকরা সকালে…

Read More

ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত

মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে রাস্তা পারহওয়ার সময় মহাসড়কে চলাচলরত একটি চাল ভর্তি ট্রাক উল্টে গেলে ওই ব্যক্তি ট্রাকের নিচে পড়ে যায় এসময় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Read More

মে দিবসে সমাবেশ কিংবা শোভাযাত্রা কোনোটারই অনুমতি পায়নি বিএনপি

মহান মে দিবস উপলক্ষে আজ পহেলা মে বিএনপিকে সমাবেশ কিংবা শোভাযাত্রা—কোনোটারই অনুমতি দেয়নি পুলিশ। প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। এ নিয়ে দলটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিল। কিন্তু অনুমতি মেলেনি। পরবর্তীতে সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় দলটি। শেষ পর্যন্ত সেটিরও অনুমতি দেয়নি পুলিশ। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রথমে সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের অনুমতি দেয়নি। এরপর আমরা শোভাযাত্রা বের করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করি। কিন্তু দুঃখের বিষয়- এমন এক দেশে বাস করি আন্তর্জাতিক শ্রমিক দিবসে শোভাযাত্রা…

Read More

চলতি মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পশ্চিম বঙ্গে শান্তি নিকেতন শহরে বিশ্ব ভারতীতে যৌথভাবে মোদির সঙ্গে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে যাবেন হাসিনা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য ইকোনমিক টাইমস। খবরে বলা হয়, হাসিনা সরকারের সহায়তায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই বছরের শেষের দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে ভারত। নয়া দিল্লী চায় এদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে। হাসিনা সরকার দিল্লীর আঞ্চলিক সন্ত্রাস-বিরোধী পদক্ষেপগুলো একনিষ্ঠভাবে সমর্থন…

Read More

টেস্টে প্রথমবারের মতো ৮ নম্বরে বাংলাদেশ

দীর্ঘদিন ধরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এবার টাইগাররা টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ওঠে এসেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আইসিসির টুইটার পেজে নতুন র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার সঙ্গে সংস্থাটির পেজে উল্লেখ করা হয়, টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৮-এ ওঠল বাংলাদেশ। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। অপরদিকে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা।

Read More