বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সাড়ে ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকরা । বিকালে স্থানীয় এমপি ডা: এনামুল রহমান এবং মেয়র আ: গনির আশ্বাসে এ অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা ।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার ব্যাান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
পুলিশ জানায় সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক বকেয়া জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস বিক্ষোভ করে আসছিলো। পরে আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিতে পারেনি। পরে শ্রমিকরা সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল করে এসে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মহাসড়ক অবরোধ রয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে বলে জানিয়েছে শ্রমিক।
চার ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে বাসযাত্রীরা। মহাসড়ক অবরোধ থাকার কারনে যাত্রীরা পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন।
বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেন আমরা বেতন দেওয়ার জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
