স্টাফ রিপোর্টার,১১ নভেম্বর, ২০২২(বিবিনিউজ):সাভারের ভাকুর্তার গহনা শিল্প রক্ষায় সরকারী ভাবে সকল ধরণের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। সাভারের ভাকুর্তা বাজারের গহনা বাজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এসময় আরও বলেন,গহনা শিল্প রক্ষায় গহনার কারীগরদের সব বিষয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে করে এ শিল্প টিকে থাকে কোন ক্ষতি না হয় বলেও বলেন তিনি। এর আগে তিনি সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন ও সাভারে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
গহনা শিল্প রক্ষায় সকল ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে : শহীদুল ইসলাম
