সাভারে নামা বাজারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ):সাভারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম। এলাকাবাসী জানায়,ঢাকার সাভারের নামা বাজারে ঐহিত্যবাহী বংশী নদীর পাড় দখল করে বিভিন্ন দোকানপাট সহ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু রাজনৈতিক ব্যক্তি। যার কারণে নদীর পাড় ছোট হয়ে আসছিলো। পরে আজ সকল বাধা উপক্ষো করে দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বুল ডোজার দিয়ে নামা বাজার ও বংশী নদীর পাড়ের সকল অবৈধ স্থাপনা…

Read More

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না : পিডিবির চেয়ারম্যান

২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ):আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। শুক্রবার সকালে আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরে ৫ম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যুতের বর্তমান যে সমস্যা আছে সেটি সাময়িক। ডলারের সংকট আছে, সাথে আছে জ্বালানি সংকট। তবে খুব দ্রুত সমস্যা কেটে যাবে। শীতে বিদ্যুতের চাহিদা কমে যাবে। কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে ডিসেম্বরে বিদ্যুৎ পাওয়া যাবে।’‘দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদা তত বাড়বে। সেই বিষয় বিবেচনা করেই মাস্টারপ্লান নিয়ে কাজ করা হচ্ছে।…

Read More

জনসমাগম কাকে বলে কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে : সেতুমন্ত্রী

২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে।আজ শুক্রবার তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি একথা বলেন।বিএনপির তিনটা সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কাঁপা-কাঁপির কি আছে? কোন কোন সমাবেশে দশ লাখের টার্গেট করেও এক লাখ হয়নি, আবার কোথাও পাঁচ লাখ টার্গেট করেও এক লাখেরও অর্ধেকও হয়নি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা।ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে…

Read More

আশুলিয়া কবিরপুরে অধিকাংশ রাত্রেই ঘটছে ডাকাতি ও ছিনতাই

স্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ):প্রতিনিয়ত সড়কে ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। গতকাল সন্ধ্যা সাতটায় নবীনগর চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে তার কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ডাকাতির প্রতিবাদে ঐ সড়ক আধ ঘন্টার জন্য অবরোধ করে রাখে।গেল দুবছর ধরে মাসে অন্তত ৪-৫ বার ডাকাতি হয় সড়কের ওই এলাকায়। বেশ কিছুদিন ধরে পুলিশের একটি টহল টিম বাংলাদেশ বেতারের বাউন্ডারি ঘেষা ওই স্থানটিতে পাহারা দিলেও পুলিশের পাহারা চৌকির ৩০০ মিটার দূরে আজ এই ডাকাতির…

Read More

ভূঞাপুর চক্ষু হাসপাতালের গেট বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ

জুলিয়া পারভেজ,২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ):টাঙ্গাইলের ভূঞাপুর চক্ষু হাসপাতালের গেট বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে হাসপাতালের গেট নির্মাণ করতে গেলে বাঁধা দেয়া হচ্ছে। এতে রোগীরা হাসপাতালে প্রবেশে বাঁধার মুখে পড়ছে। স্থানীয় রফিকুল ইসলাম তরফতার মমিন নামের দুইজনে ব্যক্তি হাসপাতালের সামনের জায়গা নিজেদের দাবী করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছে। জানা গেছে, “দ্বীপ জেলে যাই” নামে ১৯৯৪ সালে সিরাজগঞ্জের প্রফেসর এমএ আব্দুল মতিন মেমোরিয়াল বিএনএসবির অধীনে ১৪ শতাংশ জায়গা জুড়ে ভূঞাপুর চক্ষু হাসপাতাল নির্মাণ করেন। ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশেই হাসপাতালটি নির্মাণ করা হয়। হাসপাতালটিতে প্রতিদিন শতাধিকেরও অধিক রোগী আসেন চোখের চিকিৎসা করাতে।…

Read More

রংপুরে ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু

২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): একটানা ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে রংপুরের পরিবহন ব্যবস্থা। সকাল ছয়টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার নসিমন করিমন সহ লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে জেলা বাস ,মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস সমিতি যৌথভাবে এই ধর্মঘটে ডাক দিয়েছে, ফলে রংপুরের বিভিন্ন টার্মিনাল থেকে কোন বাস মাইক্রোবাস ট্রাক রংপুর ছেড়ে যায়নি। এদিকে রংপুরের বিএনপির নেতারা অভিযোগ করেছেন তাদের আগামীকালের বিভাগীয় মহাসমাবেশে জনসমাগম ঠেকাতে এই ধর্মঘট দেওয়া হয়েছে। তারা বলছেন ধর্মঘট সত্ত্বেও বিএনপি’র শনিবারের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীরা যেকোন মূল্যে সমাবেশে যোগ দিবেন। শনিবার বেলা দুইটায়…

Read More

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২৬ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন।মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’তিনি বলেন ‘এই শীর্ষ নেতৃত্বের অবস্থানে আপনার পরিচয় এবং গতিশীলতা দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটনকে দেখে আমাকে আনন্দিত করে।’তিনি আরো বলেন,‘আমি কামনা করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র,…

Read More

সাভারের আশুলিয়ার দিন দিন বাড়ছে মাদকাসক্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার ,২৬ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছেই ইয়াবা ও গাঁজা অলিতে-গলিতে দেখা মেলে প্রতিনিয়ত। তবে মাদকের ব্যবসার সাথে যারা জড়িত তারা সু-কৌশলে বহিরাগত কিছু মাদকসেবিদের দিয়ে সাপ্লাইয়ের কাজটি করান। যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাঝে মধ্যে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মূল হোতারা। এদিকে আশুলিয়ার জিরাবো, বাগানবাড়ি, ঘোষবাগ, কালুরবাজার ও পুকুরপাড়, কুন্ডলবাগ এলাকায় বেড়েই চলছে মাদকাসক্ত ও মাদকসেবিদের সংখ্যা।মাদকের টাকা জোগাড় করতে মাদকাসক্ত ব্যক্তিরা জড়িয়ে পরছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা-ের সাথে।নাম প্রকাশে অনিচ্ছুক জিরাবো বাগানবাড়ি এলাকার এক…

Read More

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতি

স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোর রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবোর দেওয়ান বাড়ি এলাকায় ইউনুস দেওয়ানের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির মালিক ইউনুস দেওয়ান বলেন,ভোর রাতে দোতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটের বেলকুনির গ্রিল কেটে ছয় থেকে সাত সদস্যের একদল মুখোশ ধারী ডাকাত দল ওই ফ্ল্যাটে প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে বিশ ভরি স্বর্ণালঙ্কার,নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে সকালে বাড়ির মালিকের কাছ…

Read More

একজন আসক্ত ব্যক্তি খারাপ নয়, পাগল নয়, কিন্তু অসুস্থ

স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : বাংলাদেশ ইউথ ফাস্ট কন্ সান্স এর হলরুমে রবিবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক সেমিনার আয়োজন করা হয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল একজন আসক্ত ব্যক্তি খারাপ নয় ,পাগল নয় ,কিন্তু অসুস্থ পরিপূর্ণভাবে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতি পূর্ণ না করে তাদের পাশে দাঁড়ালেই এবং তাদের পরিপূর্ণ চিকিৎসা দিলে আবারো তারা মানুষের মাঝে ভালো রূপে ফিরে আসবে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মোঃ রাহানুল ইসলাম এ কথা বলেন। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ রাহানুল ইসলাম (আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) বিশেষ অতিথি হিসেবে…

Read More