একজন আসক্ত ব্যক্তি খারাপ নয়, পাগল নয়, কিন্তু অসুস্থ


স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : বাংলাদেশ ইউথ ফাস্ট কন্ সান্স এর হলরুমে রবিবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক সেমিনার আয়োজন করা হয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল একজন আসক্ত ব্যক্তি খারাপ নয় ,পাগল নয় ,কিন্তু অসুস্থ পরিপূর্ণভাবে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতি পূর্ণ না করে তাদের পাশে দাঁড়ালেই এবং তাদের পরিপূর্ণ চিকিৎসা দিলে আবারো তারা মানুষের মাঝে ভালো রূপে ফিরে আসবে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মোঃ রাহানুল ইসলাম এ কথা বলেন। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ রাহানুল ইসলাম (আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের ন্যাশনাল প্রোগ্রামার কো-অর্ডিনেটর ইউ এন ওডিসি, মোঃ বাহা উদ্দিন ডেপুটি ডাইরেক্টর ডিপার্টমেন্টাল অব নারকোটিক্স কন্ট্রোল, ডাক্তার পিটার হালদার (ন্যাশনাল ডাইরেক্টর বি ওয়াই এফ সি )এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।

Related posts

Leave a Comment