ঘুর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত:ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :ঘুর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান এমপি । ঢাকার সাভার উপজেলা পরিষদে আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি মুলক সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘুর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে উপকুলবাসীকে সর্তক অবস্থায় রাখা হয়েছে বলেও বলেন তিনি। এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ,জেলার সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান,সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রঃ-জেলা সংবাদদাতা

Related posts

Leave a Comment