খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : রাষ্ট্রপতি

১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে শনিবার এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল রবিবার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন,‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই’।এ বছর নির্ধারিত ‘বিশ্ব খাদ্য দিবসের’ প্রতিপাদ্য ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’-যা বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, কৃষির গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু…

Read More

মহাসমাবেশের নামে ‘ফ্লপ সমাবেশ’ করেছে বিএনপি : ড. হাছান মাহমুদ

১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তিন মাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে চট্টগ্রামে একটি ‘ফ্লপ সমাবেশ’ করেছে। তিনি বলেন, ‘বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের চট্টগ্রামে এনে হোটেল ভাড়া করে রেখেছে। পরদিন তাদের নিয়ে সমাবেশ করেছে। চট্টগ্রামে জব্বারের বলী খেলায়ও এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। এই সমাবেশে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা ছিল না।’ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী।তিনি…

Read More

আওয়ামী লীগ নেতা সায়েম খানের শ্বশুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের শ^শুর মোঃ সামছুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, সামছুল হক আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Read More

ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে সংবর্ধনা

১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা এসেছেন। এ সময় বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।সুলতান ও তার সফর সঙ্গীদের বহনকারী একটি বিশেষ ভিভিআইপি বিমান (রয়েল ব্রুনাই) আজ বেলা ২টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও উচ্চপদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান।ব্রুনাইয়ের রাজকীয় পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সুলতানের সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন।চলমান মহামারি করোনা পরিস্থিতির কারণে…

Read More