স্টাফ রিপোর্টার,২৯ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তুহিন মাহমুদ জয় (১৬) সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। সে রেডিও কলোনি মডেল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। অপরদিকে এ ঘটনায় আহত রাসেল (২৫) পটুয়াখালী জেলার আব্দুল জব্বার মিয়ার ছেলে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ওপর দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল জয় ও রাসেল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত…
Read MoreMonth: September 2022
সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে অবৈধ কয়েল তৈরির কারখানা
স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি অবৈধ কয়েল তৈরির কারখানা। ভোর রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকার এসি ওয়ান ক্যামিকেল কয়েল তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় জনবসতি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে অবৈধ ভাবে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে একটি কয়েল তৈরির কারখানা গড়ে তোলেন মজিবর নামের এক চতুর লোক। পরে আজ ভোর রাতে কারখানাটিতে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াভহ আগুন লাগে। পরে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে…
Read Moreঢাকার ধামরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি অটোরিকশা দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন। দুপুরে ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা কবরস্থানের পূর্বপাশে ও বাসনা বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ধামরাইয়ের টোপেরবাড়ি গ্রামের পরেশ সরকারের ছেলে পোশাক শ্রমিক প্রতুল সরকার (৪৮) ও বাসনা সরদারপাড়া গ্রামের ডেঙ্গরা সরদারের ছেলে মুদি ব্যবসায়ী নবুল্লা সরদার (৬৫)।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতুল সরকার দুপুরে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা কবরস্থানের পূর্ব পাশে পৌঁছালে অপরদিক আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি…
Read Moreআশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা
স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে পালিয়েছে মালিক। এঘটনায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই কারখানার শ্রমিকরা।শ্রমিকরা জানায়,আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্স ওয়ার্ল্ড কারখানায় কাজ করে আসছিলেন এক’শ চল্লিশ জন নারী ও পুরুষ শ্রমিক। পরে শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানাটির মালিক নয়ন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন ১ সেপ্টেম্বর। পরে গতকাল শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার তারিখ…
Read Moreবাংলাদেশ বিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে এবং বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানান তিনি।নিউইয়র্কে তার অবস্থানকালিন হোটেল থেকে শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন।”প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনিদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অর্থপাচারকারিসহ নানা অপরাধীরা রযেছে এই অপপ্রচারের নেপথ্যে।তিনি বলেন,…
Read Moreঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আগামীকাল কমিটির সভা অনুষ্ঠিত হবে
২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে । রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর, সোমবার ২০২২ খ্রি. সন্ধ্যা ৬টা ৩০টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা…
Read Moreপঞ্চগড়ে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু,নিখোঁজ অন্তত ৩০
২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে মারা গেছেন ১৫ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নৌকা ডুবিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
Read Moreনিখোজের ৭ দিনেও সন্ধান মেলেনি সজিবের
স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): গত ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সাভারের ব্যাংক কলোনী থেকে সজিব( ১০ )নামের ছেলেটি হারিয়ে গিয়েছে। তার পিতা: দুলাল মন্ডল।অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি । এবিষয়ে সাভার মডেল থানায় একটি জিডি করা হয়েছে। উল্লেখ্য, ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী।ছেলেটির সন্ধান কেউ দিতে পারলে পুরস্কৃত করা হবে।যোগাযোগ:দুলাল মন্ডল।ফোন নাম্বার:০১৯৮৬৭৯৬৯২৮।
Read Moreবন্ধ করা যাচ্ছে না সাভার ও আশুলিয়ার অবৈধ গ্যাস সংযোগ
স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): কোন অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না ঢাকার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে গ্যাস চোর সিন্ডিকেট ব্যক্তিরা নিম্ন মানের পাইপ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে যার ফলে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার কম পাচ্ছেন। গ্যাস চোর সিন্ডিকেট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ না করায় দিন দিন বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কার্যকম। এলাকাবাসীর বরাত দিয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়,গত কয়েকদিন যাবৎ আশুলিয়ার ঠগড়া.জামগড়া.চিত্রশাইল,তাজপুর,বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় এক শ্রেণীর প্রতারক চক্র রাতের আধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ…
Read Moreসাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ও আজ সকালে লাশ গুলো উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল দুপুরে প্রকাশ্যে সাভারের চাঁপাইনের তালবাগ এলাকায় রহিজ উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা। এছাড়াও গত পাঁচ দিন আগে সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত তিন যুবককে হত্যা করেছিলো দুর্বৃওরা। প্রতিনিয়ত এসব এলাকায় লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক আর উৎকষ্ঠা বিরাজ করছে।এলাকাবাসী বলছে,সকালে সাভারের রাজাশন এলাকা থেকে এক যুবক,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক নারী,বনগাঁও ইউনিয়ন থেকে এক নারী,আমিনবাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করে…
Read More