বাংলাদেশের সকল দলের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত: বিক্রম দোরাইস্বামী

স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাইস্বামী বলেছেন,বিশেষ কোনো ব্যক্তির প্রতি সমর্থন নয়,ভারত সবসময় বাংলাদেশ ও এ দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এ দেশের নেতা কে হবেন তাও নির্ধারণ করবে এ দেশের জনগণ। ঢাকায় কর্মজীবনের শেষ দিনে আজ শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। বিক্রম দোরাই স্বামী বলেন,ভারত প্রতিবেশি রাষ্ট্র হিসেবে সব সময় দেখতে চায় সুখী-সমৃদ্ধশীল ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের…

Read More

গলফ খেলা ধীরে ধীরে দেশে জনপ্রিয় হচ্ছে: সাভারে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): গলফ খেলা সারাবিশ্বে জনপ্রিয় হলেও তা ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শাফিউদ্দিন আহমেদ । তিনি আরো বলেন,গলফ নিঃসন্দেহে মানুষকে সুশৃংখল জীবন কাঠামোর মধ্যেআানতে পারে,তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা । সাভার গলফ ক্লাবে এমজিএইচ মনসুর কাব গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারের শাহিনুল হক ও এমজিএইচ গ্রুপের এমডি আনিস আহমেদ। তিন ব্যাপী এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন,লেফটেন্টেন কর্নেল মোহাম্মদ মাহবুবুল-উল- হক…

Read More

সাভারে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): সাভারে পৌরসভার জামসিং এলাকায় জহুর আলী (৫১) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সকালে বাড়ীর পাশের বাগানের একটি কাঁঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার পূর্ব জামসিং এলাকার মৃত তোতা মিয়ার ছেলে জহুর আলীর বাড়ীর পাশে সাত্তার সাহেবের কাঁঠবাগানের একটি কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের…

Read More