স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সরকারী বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন,বিএনপি দেশের মানুষের জন্য কাজ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য মায়া কান্না শুরু করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী…
Read MoreDay: September 14, 2022
সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে ম্যাটেক্স তৈরির কারখানা
স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি ম্যাটেক্স তৈরির কারখানা। সকালে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লার বিক্রমপুর এক্সচেন নামের ওই কারখানায় ভয়াভহ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়,সকালে টিনসেড ওই ম্যাটেক্স তৈরির কারখানায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুতের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ও মুহুতের মধ্যে কারখানাটি পুরোপুরি পুড়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীসহ আহত হয়েছে অন্তত দশ জন। এলাকাবাসী…
Read Moreসারাদেশে ২০লক্ষ বেকার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সারা দেশে বিশ লক্ষ বেকার যুবককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ছয় মাস মেয়াদী তিনটি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে যা অতীতে বিএনপি সরকার কখনোই করে নাই বলেও বলেন তিনি। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন,শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন…
Read Moreঅপহরণের ১০ দিন পর সাভার থেকে নয় বছরের এক শিশু উদ্ধার
স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):সিরাজগঞ্জ জেলা থেকে অপহরণের দশ দিন পর সাভার থেকে হযরত আলী নামের নয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকা থেকে ওই শিশুকে গোপন সংবাদের ভিত্তিত্বে উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। শিশুটিকে জীবিত উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার।সাভার হাইওয়ে থানা পুলিশ বলছে, গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের নয় বছরের ছেলে হযরত আলীকে অপহরণ করেন খোকন নামের এক অপহরণ কারী। পরে মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। টাকা না…
Read More