স্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি ম্যাটেক্স তৈরির কারখানা। সকালে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লার বিক্রমপুর এক্সচেন নামের ওই কারখানায় ভয়াভহ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়,সকালে টিনসেড ওই ম্যাটেক্স তৈরির কারখানায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুতের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ও মুহুতের মধ্যে কারখানাটি পুরোপুরি পুড়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীসহ আহত হয়েছে অন্তত দশ জন। এলাকাবাসী বলছে,জনবসতি এলাকায় ওই ম্যাটেক্স কারখানাটি গড়ে তোলা হয়েছে এসময় কারখানাটিতে অনেক বড়বড় ক্যামিকেলের ড্রাম ছিলো যা বিস্ফোরণ হলে গোটা এলাকা কেপে উঠতো ও বড় ধরণের দুর্ঘটনা ঘটতো। এবিষয়ে কারখানাটির মালিক আবুল বাসার সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে ম্যাটেক্স তৈরির কারখানা
