একটি মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় : সেতুমন্ত্রী

১৯ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি চিহ্নিত মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। দেশ-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানে না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো পিছু হটতে জানেন না, তিনি এসবে ভয় পান না। এরা জানে না তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের স্বাধীনতা হেরে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা হেরে যাবে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকেন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সোমবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের যৌথসভায় এসব…

Read More

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

১৯ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গুলি চলছেই। শনিবার গভীর রাত পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ঢাকায় উচ্চ পর্যায়ে এক বৈঠকের পর সীমান্তে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের বেশ কয়েকটি এলাকায় মুহুর্মুহু গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে বিকাল সাড়ে ৪টার দিকেও ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। গোলাগুলির শব্দে ঘুমহারা সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আতঙ্কে ঘর থেকে কেউ খুব একটা বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে বসবাসকারী ৩০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে…

Read More