ষ্টাফ রিপোর্টার, ১১ নভেম্বর ,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ১৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে তারা।
পুলিশ জানায়,সাভারের হেমায়েতপুরে একটি কারখানার ডাকাতি হওয়া মালামালসহ চার জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বালগেড চালানোর অভিযোগে দুই জনকে আটক করেছে নৌ পুলিশ। এছাড়া সাভারের বক্তারপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে নয় জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। এছাড়াও আশুলিয়ার সুবন্দী তালদিঘী এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সবার নামে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ১৮ জন গ্রেফতার
