ষ্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ঐ এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
গতকাল রাতে ধামরাইর চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসী বলছে, রাতে সন্ধিতারা গ্রামের বান্দু মিয়ার ছেলে সন্ত্রাসী শামীম রাতে ঐ গৃহবধুকে ভয়ভীতি ও কৌশলে একটি লেবু বাগানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শামীমের সহযোগী মোশারফ,রুবেল,সোহেল,সুমন ও শামীম ওই গৃহবধুকে হাত পা বেধে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঐ গৃহবধু জ্ঞান হারিয়ে ফেললে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেলে নিজ বাড়িতে ফিরে স্বজনদের নিয়ে রাতেই ধামরাই থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শামীমকে প্রধান আসামী করে মোশারফ,রুবেল,সোহেল ও সুমনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ গণধর্ষণের শিকার ওই গৃহবধুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে ধামরাই কাওয়ালীপাড়া বাজার পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাসেল মোল্লা বলেন, ধর্ষণকারীদের আটকের প্রক্রিয়া চলছে।
ঢাকার ধামরাইয়ে গণধর্ষণের শিকার গৃহবধু
