জনগণের সেবা করে বেঁচে থাকতে চান পারভেজ

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ :সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই মো: ইউনুস পারভেজ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার বাবা বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাবার মুখে আমি ১৯৭১ সালে সেই ভয়াল মহান স্বাধীনতা যুদ্ধের কথা শুনতাম বাবা বলতো বঙ্গবন্ধুর দেশপ্রেমের কথা ও নীতি আদর্শর বাণী সর্বদায় বলতো আমার বাবা। ১৯৯৭ সালে থেকে ছাত্র রাজনীতির সাথে আমার পথ চলা শুরু হয়। ২০০৮ সাল থেকে আমি সাভার উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব…

Read More

মাস্ক পরলে ফুলের শুভেচ্ছা, না পরলে জরিমানা

১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):যারা মাস্ক পরে চলাচল করছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাট-বাজারে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিহিত ক্রেতা-বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। অন্যদিকে যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা শুরু করেন। দুপুর ৩টা পর্যন্ত অভিযানে পাঁচজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আর যারা মাস্ক পরে চলাচল করছেন, তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক। ইউএনও আশরাফুল…

Read More

ভ্যাকসিনের জন্য ১০০০ কোটি টাকা বুকিং দিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):আবিস্কার হওয়ার পর দেশের মানুষ যেন দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন পায়, সে ব্যবস্থা নিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন কেনার জন্য এক হাজার কোটি টাকা আগাম বুকিংও দিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় দফায় করোনার ধাক্কা আসছে। সবাইকে তাই সচেতন হতে হবে। আমরা কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে, প্রায় ১ হাজার কোটি টাকা দিয়ে আগাম সেটা বুক করে ফেলেছি যে, যখনই এটা কার্যকর হবে; তখনই তা বাংলাদেশের মানুষ যেন পায়, আমরা সেই…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩০

১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):গতকাল বুধবার দেশে ২ হাজার ১১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে দেশে গত সোমবার ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৩৯ জনের। এরপর গত মঙ্গলবারও শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি ছিল। মঙ্গলবার ২ হাজার ২১২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। মাঝে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় থেকে দুই হাজারের মধ্যে ছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট…

Read More

দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবেলা ভ্যাকসিন ছাড়াই করতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯ নভেম্বর, ২০২০(বিবিনিউজ ডেস্ক): বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, করোনার দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবেলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না।মাইকেল রায়ান এ সতর্ক বার্তা জানিয়ে বুধবার আরো বলেন, ভ্যাকসিনকে একক কোন যাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, যে কোন জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয়মাস সময় লাগবে।অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রণের চূড়া মোকাবেলা করতে হবে বলে…

Read More

ধামরাইয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির দায় নিয়ে সামিরক বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম। এদিকে প্রধান শিক্ষককে সামরিক বরখাস্তের পরে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি। এর পর নিজের লোকজন নিয়ে বরখাস্ত হওয়া ওই শিক্ষকও নিজের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয়রা। ভালুম আতাউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,গত পাঁচ বছর আগে জাহাঙ্গীর আলম কুশুরা হামিদা আফাজ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক…

Read More

সাভারের আশুলিয়ায় ধর্ষণের ৩৭ দিন পর আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণের ৩৭ দিনের মাথায় অভিযুক্ত ফজলুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন। এর আগে গতকাল বিকেলে মানিকগঞ্জের তালুকনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ফজলুল হক মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুকনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী ঐ এলাকার কাইয়ুমের বাড়িতে ৯ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ফজলুল হককে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। মামলার পর আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে গতকাল…

Read More

সাভারের আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় শিমলা আক্তার নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এঘটনায় নিহতের স্বামীক রিয়াজকে আটক করেছে পুলিশ।রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকার জনৈক ফকির মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহতঐ গৃহবধুর পরিবারের সদস্যরা জানায়,পারিবারিক কলহের জের ধরে রাতে গৃহবধু শিমলা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রিয়াজ। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ।নিহত শিমলা আক্তার (১৮) পাবনা জেলার আমিনপুর বাজার থানার ঘুগছুলান্দা গ্রামের…

Read More

সাভার ও ধামরাইয়ে করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকালে সাভারের নামা গেন্ডা এলাকায় অভিযান পরিচানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। অন্যদিকে উপজেলার বলিয়ারপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস। এছাড়াও ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হাওলাদার।এসময় করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক না ব্যবহার করায় শতাধিক মানুষকে নগদ অর্থ জরিমনা করা হয় ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Read More

সাভারে নৃত্য শিল্পীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আলোচিত এক নৃত্য শিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া ড্রেনমার্কেট এলাকার একটি ড্রেনের উপর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ঐ নৃত্য শিল্পীর নাম ময়ুরী (২২)। সে সাভারের কাঞ্চনপুর এলাকার তাহের মিয়ার মেয়ে।নিহতের পরিবারের সদস্যরা জানায়,গতকাল রাতে আড়াপাড়া এলাকায় একটি আশ্রমে কালিপুজার অনুষ্ঠানে নাচতে যান। পরে ভোর রাতে স্থানীয়রা আড়াপাড়া ড্রেনমার্কেট এলাকার একটি ড্রেনের উপর তার লাশ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ…

Read More