সাভারের আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা


ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় শিমলা আক্তার নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এঘটনায় নিহতের স্বামীক রিয়াজকে আটক করেছে পুলিশ।
রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকার জনৈক ফকির মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতঐ গৃহবধুর পরিবারের সদস্যরা জানায়,পারিবারিক কলহের জের ধরে রাতে গৃহবধু শিমলা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রিয়াজ। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ।
নিহত শিমলা আক্তার (১৮) পাবনা জেলার আমিনপুর বাজার থানার ঘুগছুলান্দা গ্রামের শিমুল শেখের মেয়ে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, নিহত ঐ গৃহবধুর শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানাযাবে।

Related posts

Leave a Comment