ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণের ৩৭ দিনের মাথায় অভিযুক্ত ফজলুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন। এর আগে গতকাল বিকেলে মানিকগঞ্জের তালুকনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফজলুল হক মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুকনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী ঐ এলাকার কাইয়ুমের বাড়িতে ৯ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ফজলুল হককে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। মামলার পর আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সাভারের আশুলিয়ায় ধর্ষণের ৩৭ দিন পর আসামি গ্রেফতার
