ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির দায় নিয়ে সামিরক বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম।
এদিকে প্রধান শিক্ষককে সামরিক বরখাস্তের পরে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি। এর পর নিজের লোকজন নিয়ে বরখাস্ত হওয়া ওই শিক্ষকও নিজের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয়রা।
ভালুম আতাউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,গত পাঁচ বছর আগে জাহাঙ্গীর আলম কুশুরা হামিদা আফাজ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তখন ভালুম আতাউর রহমান খাঁন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জাহাঙ্গীর আলমের মামা কর্নেল (অব.) আওয়ালাদ হোসেন।
মামার সুবাদে জাহাঙ্গীর আলম ভালুম আতাউর রহমান খাঁন স্কুলের সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।ঐ সময় প্রধান শিক্ষক হেলালুর রহমানের চাকরি চলে যাওয়াতে প্রধান শিক্ষককে দায়ত্ব পান জাহাঙ্গীর আলম। যোগদানের পর থেকে তিনি স্কুলের টাকা আত্মসাত শুরু করেন। বর্তমান স্কুল পরিচালনা পরিষদ অভিভাবক প্রতিনিধি মনির আহমেদ চৌধুরীকে প্রধান করে সাত সদস্য একটি অডিট কমিটি করে।ওই অডিট কমিটি ২০১৬ হইতে ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত অডিট করে একটি প্রতিবেদন জমা দেন। অডিট কমিটির প্রতিবেদনে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের দুর্নীতির চিত্র তুলে ধরে। তিনি স্কুলের ক্যাশ থেকে ১০ লাখ ২১ হাজার ২৭০ টাকা আত্মসাৎ করে।
প্রধান শিক্ষকের এমন দুর্নীতির প্রমাণ পাওয়ার পর স্কুল পরিচালনা পরিষদ ১১-১১-২০২০ তারিখে মিটিং করেন। সঠিক তদন্তের স্বার্থে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের উপস্থিতে পরিচালনা পরিষদ তাকে সাময়িক বরখাস্ত করেন গতকাল। এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয় সহকারী শিক্ষক আব্দুস সালামকে।
এদিকে এঘটনায় বরখাস্তকৃত ওই প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের কোনকিছু হস্তান্তর না করেনি।এঘটনায় স্কুলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কফিল উদ্দিন বলেন, ওই প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে ওই স্কুলে নানা জটিলতায় ৩১ জন শিক্ষক ও কর্মচারীর বেতন বন্ধ রয়েছে যার ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। এছাড়াও তার বিরুদ্ধে স্কুলের অন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।
যোগাযোগ করা হলে বরখাস্ত ওই প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমি কোন দুর্নীতি করিনি আমাকে ষড়যন্ত্র করে সামরিক বরখাস্ত করা হয়েছে।এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ উভয় পক্ষকে সমস্যা সমাধান করতে বলেছেন।
