ষ্টাফ রিপোর্টার, ৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকা থেকে দেশীয় প্রজাতির ৭১০টি টিয়া, মুনিয়া ও ঘুঘু পাখি উদ্ধারসহ চারজনকে আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উদ্ধার পাখিগুলোকে শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এনে খাঁচা থেকে অবমুক্ত করা হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি সংঘবদ্ধ চক্র বগুড়া ও উপকূলীয়…
Read MoreDay: November 6, 2020
দেশে ফিরলেন সাকিব
৬ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব।আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবার কথা রয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এ দিয়েই মাঠে ফিরবেন তিনি। তার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিবকে। আগামী ৯ নভেম্বর তার ফিটনেস পরীক্ষা দেয়ার সূচি রয়েছে। সাকিব ছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে।দেশে ফিরে সাংবাদিকদে সাকিব বলেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি,…
Read Moreমুজিববর্ষ উপলক্ষে সরকার বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে:শিল্প প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,৬ নভেম্বর,২০২০(বিবিনিউজ):মুজিববর্ষ উপলক্ষে সরকার দেশে বেকারত্ব দূর করণের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়াইকই গ্রামে সাভার উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,বর্তমান সরকার খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশে কোন খাদ্য ঘাটতি নেই। বন্ধ কারখানা গুলো খুলে দিয়ে নতুন নতুন শ্রমিকদের কর্মসংস্থান করা হবে। তিনি আরও বলেন,বিএনপি সরকার তার আমলে অনেক শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে…
Read Moreবর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষায় অভূতপূর্ব অজর্ন
জোহরা খাতুন, ৬ নভেম্বর,২০২০(বিবিনিউজ):আপনার সন্তানের পড়াশোনার খরচ একবার আপনিই পরিশোধ করছেন খাজনা ও কর প্রদান এবং পরিবারের প্রয়োজনীয দ্রব্য কিনতে গিয়ে ট্যাক্স বা মূসক দেয়ার মাধ্যমে। যা সরকারি ব্যবস্থাপনায় সংগৃহীত হয়ে থাকে। বিনিময়ে রাষ্ট্র, সরকার আপনার সন্তানের অবৈতনিক শিক্ষার পৃষ্ঠপোষকতা করছে। বিনামূল্যে শতভাগ পাঠ্যপুস্তক বিতরণ করছে, বছরের প্রথমদিনেই শিশুর হাতে পৌঁছে যাচ্ছে নতুন বই। প্রতি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করে তার জন্য একজন শিক্ষকের পদসৃজনসহ নিয়োগ দেয়া হয়েছে। এবং তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। এই শিক্ষার শিক্ষাক্রম, শিক্ষক সহায়িকা, এবং পাঠ্যবইসহ সকল উপকরণের মান সকল মহল কর্তৃক…
Read Moreশিশুর যুগোপযোগী শিখনে প্রাথমিক বিদ্যালয়
জোহরা খাতুন,০৬ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):’সরকারি প্রাথমিক বিদ্যালয়’ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শুদ্ধাচার ও নৈতিকতা শিক্ষার একটি সঁতিকাগার হিসেবে তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রতিদিনের প্রতিটি কর্মকাণ্ডে এমনকি সহ-পাঠ্যক্রমিক কার্যাবলিতেও শুদ্ধাচার ও নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। যার অভীষ্ঠ লক্ষ্য হচ্ছে সুদূর প্রসারী, আর ফলাফলও হবে সুমিষ্ট। এর ফলে দেশের পরবর্তী প্রজন্ম তৈরি হবে দেশের দক্ষ মানবসম্পদে। থাকবে না দেশে কোনো ধর্ষক, তৈরি হবে না কোনো মাদকসেবী, জড়িয়ে পড়বে না কোনো অনৈতিক পরকীয়া প্রেমে। এগুলোর সবই হচ্ছে পারিবারিক শিক্ষার ঘাটতি, নৈতিক শিক্ষার…
Read More