ষ্টাফ রিপোর্টার , ১১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে একটি ছয়তলা ভবন কিছুটা দেবে গেছে ও ফাটল দেখা দিয়েছে। এঘটনায় ভবনটির ভাড়াটিয়াদের দ্রুত ভবন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করে স্থানীয় প্রশাসন ভবনের দোকান-পাট এবং বাসার লোকজন বের করে দিয়ে সিলগালা করেছে ভবনটি। তবে জানমালের তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এলাকাবাসী বলছে,সকাল থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর পাশে ওয়াপদা রোড এলাকার মৃত তাজুল ইসলামের ছয়তলা ভবনটি কিছু টা দেবে যায় ও ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এসময় ভবনের ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি,উপজেলা প্রশাসন,…
Read MoreDay: November 11, 2020
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ১৮ জন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ১১ নভেম্বর ,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ১৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে তারা।পুলিশ জানায়,সাভারের হেমায়েতপুরে একটি কারখানার ডাকাতি হওয়া মালামালসহ চার জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বালগেড চালানোর অভিযোগে দুই জনকে আটক করেছে নৌ পুলিশ। এছাড়া সাভারের বক্তারপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে নয় জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। এছাড়াও আশুলিয়ার সুবন্দী তালদিঘী এলাকায় অভিযান…
Read Moreঢাকার ধামরাইয়ে গণধর্ষণের শিকার গৃহবধু
ষ্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ঐ এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।গতকাল রাতে ধামরাইর চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসী বলছে, রাতে সন্ধিতারা গ্রামের বান্দু মিয়ার ছেলে সন্ত্রাসী শামীম রাতে ঐ গৃহবধুকে ভয়ভীতি ও কৌশলে একটি লেবু বাগানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শামীমের সহযোগী মোশারফ,রুবেল,সোহেল,সুমন ও শামীম ওই গৃহবধুকে হাত পা বেধে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঐ গৃহবধু জ্ঞান হারিয়ে ফেললে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেলে নিজ বাড়িতে ফিরে স্বজনদের নিয়ে রাতেই…
Read Moreসাভারে উদ্বোধন হলো গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট
১১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে উদ্বোধন করা হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ওয়াসিল উদ্দিন ফাইন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ নাইট ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। উদ্বোধনী খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন। খেলায় এসময় জাতীয় দলের সাবেক খেলোয়ার আরাফাতসানীসহ আরো অনেকে অংশ গ্রহণ করেন। মাসব্যাপী এ ফুটবল খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করবেন।খেলায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর,সাভার মডেল থানার অফিসার…
Read More