ভূমিহীনদের ভূমি এবং গৃহহীনদের গৃহ দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী স্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারের তালিকা তৈরি করেছেন যাদের ভূমি নেই তাদেরকে ভূমি এবং গৃহ এবং যাদের ভূমি আছে তাদেরকে গৃহ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের দক্ষিণপাড়া এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে…
Read MoreDay: November 27, 2020
দেশে করোনায় নতুন শনাক্ত ২২৭৩, মৃত্যু ২০
২৭ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায়…
Read Moreফুটবল জাদুকর ম্যারাডোনার স্মরণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে এক মিনিট নীরবতা পালন
২৭ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল ইতিহাসের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা।৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া বইছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সেই প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও। তাই ম্যারাডোনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচের (জেমকন খুলনা- মিনিস্টার গ্রুপ রাজশাহী) পর নীরবতা পালন করা হয়। সন্ধ্যার ম্যাচের জন্য তখন মাঠে উপস্থিত ছিলো বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা।ফলে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে…
Read Moreবরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
২৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)।
Read Moreকরোনা ভ্যাকসিন দ্রুত পাবার জন্য সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে : ওবায়দুল কাদের
২৭ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায়, সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই দেশের জনগণ যাতে পায় সে ব্যাপারে সরকার প্রস্তুতি গ্রহণ করেছে।’ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির…
Read More