সাভারে ফেসবুকে মহানবীকে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তা আটক

ষ্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ার অভিযোগে এক গার্মেন্টস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক ওই গার্মেন্টস কর্মকর্তার নাম শংকর আল বাড়ই (৩৫) সে সাভারের আইচানদ্দা এলাকার সুরমা গার্মেন্টস এর ষ্টোর কিপার হিসেবে কর্মরত ছিলো। আটক ওই কর্মকর্তা বরিশালের অগৈলঝড়া থানার পশিচম সুজাকাটি গ্রামের শশকর বাড়ইর ছেলে। সে সাভারের বনপুকুর এলাকার মল্লিক ভিলায় ভাড়া থাকতো।রবিবার বিকেলে সাভারের আইচানদ্দা সুরমা গার্মেন্টস থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,আটক ওই গার্মেন্টস কর্মকর্তা আজ নিজের ফেসবুকে মহানবী হযরত…

Read More

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৫ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):পশ্চিমবঙ্গের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের নতুন আদেশ জারি করেছে মন্ত্রণালয়

১৫ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন আদেশ, ২০২০ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ আদেশ দ্বারা এ সংক্রান্ত ২০০৫ সালের আদেশ রহিত করা হয়েছে।মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয় , নতুন আদেশে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত প্রমাণকের যেকোনো একটিতে নাম থাকতে হবে। প্রমানকগুলোর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (পদ্মা), মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (মেঘনা), মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেক্টর) এবং মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (সেনা, নৌ ও বিমানবাহিনী)। লাল মুক্তিবার্তার মধ্যে রয়েছে লাল মুক্তিবার্তা (চূড়ান্ত লাল বই), লাল…

Read More

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনা সৃষ্টির আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

১৫ নভেম্বর,২০২০ (বিবিনিউজ): ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনার সৃষ্টি করতে হবে।তিনি বলেন,ডায়াবেটিস নীরব ঘাতকের মতই প্রতিমূহুর্তে কিডনি, হার্ট ও চোখ নষ্ট করছে। নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস সারানো যাবে না তবে সচেতনতার মাধ্যমে জীবন ধারা সঠিকভাবে পরিচালিত করতে পারলে ডায়বেটিস নিয়ে দুঃশ্চিন্তারও কোন কারণ নেই।মন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার রাতে ওয়েবিনারে অনলাইন পোর্টাল ডায়াবেটিস স্টোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৪০মিনিট হাটা এবং টেনশন মুক্ত থাকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন…

Read More

সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।রবিবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়ার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ।র‌্যাব ৪ জানায়,ভোর রাতে তেঁতুলঝোড়ার মোড় এলাকায় ইয়াবা বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে এক’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (৩৬) ও শাহ্ আলম (২৪ কে আটক করে র‌্যাব। পরে সকালে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।

Read More