সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৫ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):পশ্চিমবঙ্গের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related posts

Leave a Comment