সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

৩১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এসআই কামরুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশে একটি গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই এসআই কামরুল নিহত হন ।বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। পুলিশ মরদেহ রাজারবাগ পুলিশ নাইন্সে নিয়ে গেছে।গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুহানা ছিদ্দিকা…

Read More

নতুন বছর উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।আগামীকাল খ্রিষ্টিয় নতুন বছর ২০২১। এ উপলক্ষে তিনি আজ এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, “প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। ”আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ যে কোন সন্ত্রাসবাদ দমনে প্রতিজ্ঞাবন্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ…

Read More

অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেপ্তার ১

৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের হেমায়েতপুর থেকে পাঁচ মাসের শিশু হাবিবা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শাহ আলীর ঝিলপাড় বস্তি থেকে অপহরণের এক দিন পর বুধবার শিশুটিকে উদ্ধার হলো। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমাইয়া আক্তার ওরফে মালাকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার দারুস সালাম থানার পুলিশ জানায়, পাঁচ মাসের হাবিবা ও আট বছরের আয়েশা আক্তারকে নিয়ে তাদের মা-বাবা মিরপুর ঝিলপাড় বস্তিতে থাকেন। গতকাল মঙ্গলবার দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ওই অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজকে ফোন করে জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ ফোন করে জানানো হয়েছে, দারুস সালাম টেকনিক্যাল মোড়ে একটি…

Read More

সাভার পৌর নির্বাচনে মেয়রসহ ৫১ প্রার্থীদের প্রতিক বরাদ্দ করেছেন পৌর নির্বাচন কর্মকর্তা

শেখ এ কে আজাদ, সাভার ,৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):আসন্ন দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে সাভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ২ টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন সিকদার, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আ: আজিজ, মিরপুর থানা নির্বাচন…

Read More

গণটিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন

৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):প্রথমবারের মতো সাধারণ জনগণের মধ্যে করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন আজ বৃহস্পতিবার থেকে দেওয়া হয়। শীত মৌসুমে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নিল দেশটি। খবর রয়টার্সের। সিনোফার্মের এই টিকার কার্যকরিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি চীন। তবে এটির উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট (সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের একটি শাখা) গতকাল বুধবার বলেছে, এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। চীন এমন একসময়…

Read More

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে বিদ্যালয়গুলো না খোলা পর্যন্ত তাঁর সরকারের অনলাইন শিক্ষা কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।তিনি করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্য বই পড়ার এবং শরীরচর্চা ও খেলাধূলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা চালিয়ে নেওয়ার জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি,…

Read More

সাভারে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে এক শিশু ও এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। রাতে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।পুলিশ বলছে,সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা এলাকায় আটক বছরের এক শিশু তার বাবা মার সাথে ভাড়া থাকতেন। পরে ওই শিশুর বাবা মামা গার্মেন্টেস কাজে গেলে প্রতিবেশী শাহাজান নামের (৫৫) এক রিক্সা চালক গতকাল রাতে তাকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি রাতেই তার বাবা মাকে…

Read More

বেশকটি মোবাইলফোন অ্যাপস নিষিদ্ধ করতে হাইকোর্টে রিট ৩০ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ): দেশের যুব সমাজের নিরাপত্তা ও সুরক্ষার লক্ষ্যে বিগো লাইভ, টিকটক, লাইকি, নামক মোবাইলফোন অ্যাপস নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।আজ হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ জে আর খাঁন রবিন।রিটে যুব সমাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিগো লাইভ, টিকটক, লাইকি, নামক মোবাইলফোন অ্যাপস নিষিদ্ধ করতে সংশ্লিষ্টদের ব্যর্থতাকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না এবং একই সাথে কেন আ্যপসগুলো বন্ধের নির্দেশনা দেয়া হবে না- মর্মে রুল জারির আর্জি পেশ করা করা…

Read More

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

৩০ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা বিষয়ে ৫০৫ জন, ইংরেজি বিষয়ে ১৭৫ জন, গণিত বিষয়ে ২০৫ জন, সামাজিক বিজ্ঞান বিষয়ে ৮৩ জন, ভৌত বিজ্ঞান বিষয়ে ১৮০ জন, জীববিজ্ঞান বিষয়ে ২২৭ জন, ব্যবসায় শিক্ষা বিষয়ে ৭৪ জন, ভূগোল বিষয়ে ১১১ জন, চারুকলা বিষয়ে ১৫৭ জন, শারীরিক শিক্ষা ১০৮ জন, ধর্ম বিষয়ে ২৫৩ জন ও কৃষিশিক্ষা…

Read More

সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সবরকম প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

৩০ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সবরকম প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবরকম প্রস্তুতি আমরা নেব।’‘সকলের সঙ্গে বন্ধুত্ব,কারো সঙ্গে বৈরিতা নয়-এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলবো এবং আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না,’ যোগ করেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২০ ব্রাভো ব্যাচের কোর্স সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের উদ্যোগ যেন থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবে আমরা…

Read More