ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার

২৬ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদেরের বিরুদ্ধে এক গৃহবধূকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নারী সদর থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর ঝগড়া হয়। এ ঘটনায় বিচার চাইতে পরের দিন বেলা তিনটার দিকে ওই নারী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরের কাছে যান। এ সময় সব শুনে সন্ধ্যা হওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয় বন্ধ করার কথা বলে ঘটনার মীমাংসার জন্য ওই নারীকে ইউপি…

Read More

আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

২৬ ডিসেম্বর, ২০২০ ((বিবিনিউজ)) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য তিনি (কাদের) মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।প্রধানমন্ত্রী মরহুম কাদেরের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More

আব্দুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

২৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায়, রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।আব্দুল কাদের দির্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। ২১ ডিসেম্বর তার স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সারের চতুর্থ পর্যায় ধরা পড়ে। এছাড়াও তার কোভিড-১৯ পজেটিভ আসে।আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।টেলিভিশনে বিশেষ কিছু কমেডি চরিত্রের জন্য ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতা দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।আব্দুল কাদের এক ছেলে, এক মেয়ে এবং…

Read More

ইউরোপের ৮টি দেশে নতুন ধরণের করোনার সংক্রমণ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : ইউরোপের ৮টি দেশে ভিওসি-২০২০১২ নামে বিবর্তিত নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন।শুক্রবার টুইটারে এক পোস্টে ক্লুগ লিখেছেন, “হু ইউরোপিয়ান অঞ্চলের ৮ টি দেশে কোভিড ১৯ এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে।” তিনি বলেন, “এই ভ্যারাইটি কোভিড ১৯ এর চেয়ে দ্রুত ছড়ায় এবং অপেক্ষাকৃত কম বয়সীদের সংক্রমিত করে। এর প্রভাব নিরুপনে গবেষণা চলমান রয়েছে, এ সময়ে সতর্কতা অত্যন্ত জরুরি।” গত ১৪ ডিসেম্বর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ব্রিটিশ বিজ্ঞানীরা একটি নতুন ধরণের করোনাভাইরাস…

Read More

আগামী ২৮ ডিসেম্বর ধামরাইয়ে পৌরসভা নির্বাচন

ষ্টাফ রিপোর্টার,২৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):আগামী ২৮ ডিসেম্বর ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহুতের জন্য রাতভর কনকনে শীত উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবিরকে প্রচারণা চালাতে দেখা গেলেও বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে প্রচারণা চালাতে দেখা যায়নি। এছাড়া প্রচারণা চালিয়েছে সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। ভোটাররা বলছে, নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী গোলাম কবির ও বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা মুলক ভোট হবে। নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা ধামরাই এলাকায় মানুষদের মাঝে। ব্যানার ফেস্টুনে ছেয়ে…

Read More