প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মী বিদেশ পাঠানোর কাজ চলছে : প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, অভিবাসন ব্যয় হ্রাস এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে সেন্ট্রাল ডাটাবেজ তৈরি, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি, প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’। বাণীতে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে প্রবাসী কর্মী ও অনিবাসী বাংলাদেশিদের সক্রিয়…

Read More

পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু ২০২২ সালে: সেতুমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):আগামী ২০২২ সাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন। পদ্মা সেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। আজ শুক্রবার সকালে বনানীর সেতু ভবনে মহান বিজয় দিবস ২০২০ উদ্‌যাপন এবং মুজিব শতবর্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ’ কর্নার-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ…

Read More

সংরক্ষিত নারী আসনে সাভার পৌর কাউন্সিলর প্রার্থী এডভোকেট সাথীর মনোনয়নপত্র দাখিল

শেখ এ কে আজাদ,সাভার (বিবিনিউজ):২০২০ দ্বিতীয় ধাপের সাভার পৌর নির্বাচনে আজ শুক্রবার সকালে সংরক্ষিত নারী আসনে-১,২,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এডভোকেট ইয়াসমিন আক্তার সাথী সাভার পৌর নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ফকর উদ্দিন শিকদার এর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকায় দ্বায়িত্ব পালন করে আসছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর।এডভোকেট ইয়াসমিন আক্তার বলেন আমি দুইবারে নির্বাচিত হয়ে জনগনের জন্য কাজ করে আসছি, এবারে আরো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে জনগন যোগ্য মনে করলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরো বলেন নির্বাচনে আচরনবিধি মেনেই নির্বাচন করবেন এবংকি সকল প্রার্থী নির্বাচনী…

Read More

সাভারে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল নামের এক (৫০) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শুক্রবার সকালে সাভারের আমিনবাজার বড়দেশী পশিচমপাড়া এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,গত এক মাস ধরে নিজ ভাড়া বাসায় ভয়ভীতি প্রদর্শন করে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলেন দুলাল নামের ওই ব্যক্তি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী দুলালকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৬ জানুয়ারি পর্যন্ত

১৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি মাদরাসা ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

Read More

সিরাজুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ) : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের বড় ভাই বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মো. সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুম মো. সিরাজুল হকের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, মো. সিরাজুল হক বৃহস্পতিবার রাত ১১টা ৫মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী…

Read More

টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা শুরু

১৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ) : টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ থেকে দুইদিনের জোড় ইজতেমা শুরু হলো। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।আগামীকাল শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।জোড় ইজতেমার সকল প্রস্ততি গতকাল সম্পন্ন করেছেন মাওলানা যোবায়ের অনুসারীরা। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ…

Read More

যুক্তরাষ্ট্রে দ্রুত অনুমোদনের জন্য মডার্না ভ্যাকসিন প্রস্তুত

১৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : যুক্তরাষ্ট্রে দ্রুত অনুমোদনের জন্য বৃহস্পতিবার মডার্নার ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। এদিকে বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপ হচ্ছে প্রথম অঞ্চল, যেখানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে এবং ব্রাজিলে ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।মার্কিন বিশেষজ্ঞ প্যানেলের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়ার পর পশ্চিমা কোন দেশে মডার্না অনুমোদন পাওয়া দ্বিতীয় ভ্যাকসিন হতে যাচ্ছে বলে এখন আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত এ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে…

Read More