৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

২৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃতরা হচ্ছে, মো: মাসুদ রানা (২৪), মো: ছফির উদ্দিন শানু (৫০), মো: তমজিদুল ইসলাম ওরফে মনির(৩৪), মো: আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।র‌্যাব জানিয়েছে,বৃহস্পতিবার র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোডে কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল বৃহস্পতিবার বিকেলে…

Read More

সাভারে বড় দিনের উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ২৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজনা):নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন। এ উপলক্ষে শুক্রবার সকালে সাভারের রাজাশন এলাকায় ধরেন্ডা সেন্ট যোশেফ গির্জায় কেক কেটে বড় দিনের সুচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় ধরেন্ডা গির্জায় সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ উপলক্ষে দিনব্যাপী নানা উৎসব পালন করে। বড়দিন উপলক্ষে ভ্রিস্টানভক্তরা গির্জায় আরাধনা করেন। এদিকে বড় দিন উপলক্ষে ধরেন্ডা গির্জায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি,আট নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া,ধরেন্ডা সেন্ট যোশেফ গির্জার ফাদার আলবার্ট টমাস…

Read More

সাভারে জেএমবির দুই সক্রিয় সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৩।শুক্রবার সকালে সাভারের উলাইল ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৩।পুলিশ বলছে,সাভারের উলাইল ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সদস্য আহসান হাবিব (২৭) ও আলমগীরকে (২৭) আটক করা হয়। এসময় তাদেরকে কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ বিভিন্ন উপগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়। পরে দুপুরে সাভার মডেল থানায় আটক দুই জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল…

Read More

আজ শুভ বড়দিন

২৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আজ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন।খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে।অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করবেন।আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

Read More