শেখ এ কে আজাদ ,১৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমিক নেতা আল কামরান এর নেতৃত্বে বিজয় র্যালি ও মাক্স বিতরণ করেছে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির নেতৃবৃন্দরা।বুধবার(১৬ ডিসেম্বর)সকালে সংগঠনটির আশুলিয়া থানা কমিটির কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের এ র্যালিটি আশুলিয়ার ইপিজেড সড়ক প্রদক্ষিন করে।এসময় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও শতাধিক পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।র্যালি শেষে শ্রমিক নেতা আল কামরান বলেন, ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। জাতীয় জীবনের সবচেয়ে আনন্দের দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পশ্চিম পাকিস্তানি হানাদার…
Read MoreDay: December 16, 2020
বিএনপি অবৈধ ভাবে ক্ষমতা দখল করে দেশকে মেধা শুন্য করেছিল :ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ১৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):বিএনপি দেশে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে দেশকে মেধা শুন্য করেছিলো বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে এখনো প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।
Read Moreযুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন রেকর্ড ২ লাখ ৪৮ হাজার
১৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।ওই ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে এএফপি প্রণীত উপাত্ত অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাসে নাটকীয়ভাবে কোভিড-১৯ রোগে সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। দেশটিতে প্রাত্যহিক…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংঠনের নেতৃবন্দ ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ জাতির পিতার স্মৃতির…
Read Moreবীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫০তম বিজয় দিবস উপলক্ষে ঢাকার উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।তীব্র শীতের কারণে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমিত পরিসরে এবার দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
Read More