কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সময়সূচি পরিবর্তন

৯ ডিসেম্বর, ২০২০(বিবিনিউজ):ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এখন টুর্নামেন্টে দিনের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এ খেলার টস হবে ১২টায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। আর টস হবে ৫টায়। তবে যেদিন কেবল একটি ম্যাচ থাকবে, সেদিন খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টা থেকে। ওই ম্যাচের টস হবে বিকাল ৪টায়। আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেক্সিমকো ঢাকা বনাম জেমকন খুলনা এবং ফরচুন…

Read More

আল্টিমেটাম দিলেন অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা

৯ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের নতুন নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে প্রমোশনের এই নতুন নিয়মটি বাতিলসহ ছয় দফা দাবি জানান তারা। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন এই নিয়মের ফলে পরীক্ষার খাতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা গণহারে অকৃতকার্য হচ্ছেন। এ ছাড়া দাবি মানতে তিন দিনের সময় বেঁধে দেন তারা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সিজিপিএ ২,…

Read More

প্রধানমন্ত্রী পাঁচ বিশিষ্ট ব্যক্তির হাতে রোকেয়া পদক তুলে দিলেন আজ

৯ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য আজ পাঁচ বিশিষ্ট ব্যক্তির হাতে মর্যাদাবান বেগম রোকেয়া পদক-২০২০ তুলে দিয়েছেন।তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করেন।বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই পদকগুলো হস্তান্তর করেন।এ বছর, শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার, নারীদের পেশাগত উন্নয়নে ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমা বেগম, নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে মাঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতিতে বেগম মুশতারী শফি এবং নারী অধিকার ক্যাটাগরিতে ফরিদা আক্তার…

Read More

বাবার বিরুদ্ধে মেয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ

ষ্টাফ রিপোর্টার, ৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):পুলিশ কর্মকর্তার মেয়েকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করার অপরাধে সাভারের আশুলিয়ায় ছেলের বৃদ্ধ বাবাকে হাতুরি পেটা করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় দিনে ও রাতে সন্ত্রাসীদের অত্যাচারের কারণে ওই পরিবারটি মানবেতর জীবন যাপন করছেন।রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী বলছে,২০১৯ সালে আশুলিয়ার গণ বিশ^বিদ্যালয়ে পড়ালেখার সুযোগে পাথালিয়া ইউনিয়নের মাদারটেক এলাকার সাবেক সরকারী কর্মচারী রসুল হকের ছেলে রাজিব মিয়ার সাথে ধামরাইর বর্তমানে মানিকগঞ্জে কর্মরত পুলিশ কর্মকর্তা শাহীন পারভেজের মেয়ে সামিয়া প্রেমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পর ছেলে ও মেয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেন।…

Read More

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে তৎপর প্রশাসন

ষ্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে শীতে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রশাসন । শীতের প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন ও রয়েছেন বেশ তৎপর । শীতের প্রথম থেকে এ পর্যন্ত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় প্রায় পাচ শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছেন সহকারী কমিশনার ( ভূমি ) অন্তরা হালদার । পাশাপাশি করোনা প্রতিরোধে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পৌর মেয়র রয়েছেন মাঠে ।

Read More

জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন

ষ্টাফ রিপোর্টার, ৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য নিশিচত করেছেন।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, গত ১৮ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক বিশেষ সভায় তিনটি অভিযোগের ঘটনায় গঠিত প্রাথমিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে চাকরি থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে।তিনি আরও বলেন, ২০১৮ সালের ১০ ডিসেম্বর ক্যাম্পাসে আগত মোহাম্মদ শামীম রহমান, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা এবং একই বছরের ২ ও ৩ ডিসেম্বর আসা আকবর আলী ও আব্দুর রাজ্জাকের…

Read More