মাদ্রাসায় জাতীয় সংগীত হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করতে হবে : হানিফ

১০ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রতিটি মাদ্রাসায় জাতীয় সংগীত গাইতে হবে ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কারণ সংবিধানে আছে, এই দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই।তিনি মসজিদের ঈমামদের উদ্দেশ্যে বলেন, ভাস্কর্য নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরী করা হচ্ছে, আপনারা মসজিদে খুতবার সময় এ ব্যাপারে পরিস্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয়, নিষিদ্ধও নয়। এই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে অপব্যাখ্যা চাই না।হানিফ বলেন, কুসংস্কারগুলো লালন করে ঘরমুখী…

Read More

স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হলো

১০ ডিসেম্বর ,২০২০ (বিবিনিউজ) : স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে। সর্বশেষ ৪১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুটির ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হলো।পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মোঃ আবদুল কাদের জানিয়েছেন,আজ দুপুরে ১২টা ২ মিনিটে সর্বশেষ ৪১তম স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুটির উপর বসানো হয়। এর মধ্য দিয়ে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে গেলো এবং এর পর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে।এর আগে বুধবার পদ্মা সেতুর এই শেষ স্প্যান ‘২-এফ’ ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান…

Read More

করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় চার’শ পরিবারকে নগদ অর্থ প্রদান করলেন কারিতাস বাংলাদেশ

ষ্টাফ রিপোর্টার ,১০ ডিসেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রায় চার’শ পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করেছে বেসরকারী প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় আশুলিয়া,ধামসোনা,ইয়ারপুর ইউনিয়নের প্রায় এক’শ পরিবারের মাঝে কারিতাস বাংলাদেশ মমতা প্রকল্পের উদ্যোগে এ নগদ অর্থ প্রদান করা হয়। এসময় এক’শ পরিবারকে নগদ সাত হাজার করে ও তিন’শ পরিবারকে নগদ দুই হাজার দুই’শ ৫০ টাকা করে প্রদান করা হয়। এছাড়া বেসরকারী এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই এলাকায় অস্বচ্ছল কয়েকজন অসহায় দোকানীকে ব্যবসা পরিচালনা করার জন্য মুদি মালামাল কিনে দেওয়া হয়। অনুষ্ঠানে এসময় কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক…

Read More

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাবিতে মানববন্ধন কর্মসুচী পালন

ষ্টাফ রিপোর্টার, ১০ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা।বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে ঢাকা আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।মানববন্ধনে এসময় শিক্ষকরা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর কারীদের কঠোর শাস্তি দাবি করেন।অন্যদিকে একই দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Read More