৪ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় মানসম্পন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি এটি স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আর্থিক সহায়তা প্রদানসহ তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে জরুরি মনোযোগ এবং আরো বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে ইউএনজিএর ৩১তম বিশেষ অধিবেশনে আজ এক প্রাক রেকর্ডকৃত ভাষণে তিনি বলেন, ‘তবুও কিছু অগ্রাধিকার ক্ষেত্রে জরুরি মনোযোগ এবং আরো সহযোগিতা প্রয়োজন। প্রথমত, আমাদের যথাসময়ে ন্যায্যতার ভিত্তিতে ও সাশ্রয়ী মূল্যে সবার জন্য মানসম্মত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।’জোট নিরপেক্ষ…
Read MoreDay: December 4, 2020
ধামরাইয়ে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ষ্টাফ রিপোর্টার, ০৪ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই সাইদুজ্জামান। এর আগে রাতে অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বিয়ে পড়ানোর কাজী হিসেবে দায়িত্ব পালন করতেন। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক শ্রমিক ওই ভুক্তভোগী নারীর সাথে প্রায় ১ বছর আগে স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। পরে প্রায় ৮ থেকে ৯ মাস আগে ওই…
Read Moreভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করলে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে: সাভারে প্রাণিসম্পদ মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,০৪ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যেকোনো মূল্যে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরইএ) দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরো বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না…
Read More