বঙ্গবন্ধুর অবমাননা হতে দেবেন না সরকারি কর্মকর্তারা

১২ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোনো রকমের অবমাননা ও অসম্মান হতে দেবেন না দেশের সরকারি কর্মকর্তারা। আজ শনিবার ঢাকাসহ সারা দেশে সমাবেশ করে এই প্রতিজ্ঞা করেছেন সব বিসিএস ক্যাডারের কর্মকর্তারা। সমাবেশে নন-ক্যাডার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে কেন্দ্রীয়ভাবে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সারা দেশের জেলা-উপজেলায় এই সমাবেশ করেন সরকারি কর্মকর্তারা। ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘আমরা আমাদের জীবদ্দশায় জাতির পিতার প্রতি কোনো রকমের অন্যায় ও অসম্মান হতে দেব…

Read More

ফিফা বর্ষ সেরার তালিকায় মেসি, রোনাল্ডো, লিওয়ানদোস্কি

১২ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : ফিফা বর্ষ সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লিওয়ানদোস্কি।এদিকে সেরা গোলরক্ষকের তালিকায় মনোনীত হয়েছে লিভারপুলের এ্যালিসন বেকার, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও এ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক, লিভারপুলের জার্গেন ক্লপ ও লিড ইউনাইটেডের মার্সেলো বিয়েসলা। শুক্রবার ২০২০ সালের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা।নারীদের বিভাগে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, চেলসি ফরোয়ার্ড…

Read More

১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ

১২ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): আগামীকাল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ ঘোষনা করা হয়েছে।আজ এক তথ্যবিবরনীতে বলা হয়, মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।এছাড়াও ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Read More

সাভারে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সাভারের আমিনবাজার থেকে তাদেরকে আটক করে র‌্যাব ৪। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন মোশারফ হোসেন (৫৬) ও মনিরুল ইসলাম। র‌্যাব-৪ জানায়, আটক ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল এনে সাভারে বিক্রি করতো। রাতে একটি পিকআপ ভ্যানে করে ফেন্সিডিল বিক্রি করার সময় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। এদিকে সাভারের অন্ধ সংস্থা মার্কেটে অভিযান চালিয়ে…

Read More

ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১২ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন নামের (২২) এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১২ ডিসেম্বর) সকালে ধামরাইর ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, ধামরাইর চন্দ্রাইল এলাকায় এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন চন্দ্রাইল এলাকার মীর হোসেনের বখাটে ছেলে মামুন হোসেন। পরে ওই স্কুল ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে রাতে ওই ছাত্রী ধামরাই থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে ধামরাইর ঢুলিভিটা…

Read More

বিএনপির মধ্যে গণতন্ত্র নেই : সেতুমন্ত্রী

১২ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত।তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমিনিটি আদেশ জারি করা, জেলহত্যা,গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করাসহ এমনকোন জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি। জন্মলগ্নথেকে ক্ষমতার লোভে ধারাবাহিক ভাবে তারা মানবতা বিরোধী আপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুন্যালে তাদেরও বিচার হওয়া উচিত।’ওবায়দুল কাদের আজ শনিরবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা…

Read More