করোনায় দেশে মোট প্রাণহানি ৭৪৭৯

২৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৯ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৩২ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ১০ হাজার ৮০ জন। এই সময়ে এক হাজার ৩৫৭ জনসহ মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়…

Read More

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বুকে জড়িয়ে বাহবা দিতেন:ডা. জাফরুল্লাহ

২৮ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ):বাহবা না দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর সরকার নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। তিনি বলেছেন, ‘বিশ্বে সর্বপ্রথম এন্টিবডি উদ্ভাবন করার পর প্রশসিংত না হয়ে পদ পদে বাধার সম্মুখিন হতে হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রকে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বুকে জড়িয়ে বাহবা দিতেন।’ আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ‘গণস্বাস্থ্যের উদ্যোগ যাতে সফল না হয়, এজন্য প্রতিটি পদে পদে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। এ কারণে ১০ মাসে অনুমোদন পায়নি করোনার এন্টিবডি ও এন্টিজেন কিট। এটি…

Read More

দশকসেরা পুরস্কারে জয়জয়কার কোহলির

২৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ ডেস্ক):গত এক দশকের ক্রিকেট মানেই বিরাট কোহলির জয়জয়কার। আইসিসির দশকসেরা ক্রিকেটারের (ছেলে) পুরস্কারটা তাই অন্য কারও হাতে ওঠেনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতীয় অধিনায়ককে দশকসেরা ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার) হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। শুধু তা–ই নয়, আইসিসির এই দশকসেরা পুরস্কারের তালিকায়ও জয়জয়কার কোহলির। ওয়ানডেতে ছেলেদের দশকসেরা পুরস্কারও উঠেছে কোহলির হাতে। আইসিসির এই পুরস্কারে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত সময় বিবেচনা করা হয়েছে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে কোহলির মোট ৭০টি সেঞ্চুরির মধ্যে ৬০ সেঞ্চুরি দেখা গেছে আইসিসির বিবেচিত সময়ে।…

Read More

ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

২৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দি‌কে এলেঙ্গা-ভুঞাপুর সড়‌কে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া সেতুর ওপর এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত তিনজন হলেন ভুঞাপুরের কাগমারীপাড়া গ্রা‌মের ইউসুফ আলীর ছেলে মো. র‌শিদ (৩০), লাল মিয়ার ছেলে সবুজ (২২) ও লাল মিয়ার ভাগনে মুন্না (৩০)। ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ভুঞাপুর থেকে এলেঙ্গাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক সিংগুরিয়া সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক মুন্না ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রশিদ ও সবুজকে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে…

Read More

মহাসড়কে ফসল শুকাতে দিলে জরিমানা

২৮ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):মহাসড়কের ব্যবস্থাপনায় নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত আইন অনুযায়ী, মহাসড়কে কোনো ধরনের ফসল বা পণ্য শুকাতে দেওয়া যাবে না। মহাসড়কে নির্দিষ্ট স্থানের বাইরে অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রাও করা যাবে না। করলে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘মহাসড়ক আইন, ২০২০’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভার্চ্যুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রস্তাবিত আইন অনুযায়ী যদি কেউ মহাসড়কে অবৈধ স্থাপনা করে, তাহলে…

Read More

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান সেতুমন্ত্রীর

২৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান তিনি।তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনা সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে আসছে, কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।সেতুমন্ত্রী বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী টেকনাফ-উখিয়ায় আশ্রয় নেয়ায় তাদের ভরণ পোষণ বাংলাদেশের অর্থনীতিতে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।ধারণ ক্ষমতার কম জায়গায় অধিকসংখ্যক…

Read More

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ২৮ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয় ধাপে ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ধামরাইর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা এই প্রথম ইলেকট্রনিক্স মেশিন ইভিএম এ ভোট দিচ্ছে। ভোটার দের উপস্থিতি রয়েছে লক্ষনীয়। নির্বাচনের মাঠে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির সকালে একটি ভোট কেন্দ্রে নিজে ভোট প্রদান করে মাঠ দাপিয়ে বেড়ালেও বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু আতঙ্কে কোন কেন্দ্রে যাননি বা নিজের ভোট প্রদান করেননি। এদিকে নির্বাচন উপলক্ষে ধামরাইয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। নির্বাচনী মাঠে সবসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালন…

Read More