২০ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে তাঁর সরকারের আরও আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত ও আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ – ২০২০ (শীতকালীন) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান বাহিনীতে শিগগিরই যুক্ত হবে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন,…
Read MoreDay: December 20, 2020
করোনার টিকা কারা নেবেন, কারা নেবেন না
২০ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের টিকা নেওয়ার পর কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা জানতে চান সবাই। কারা টিকা নেবেন আর কারা নেবেন না, এমন প্রশ্নও রয়েছে মানুষের মনে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এ নিয়ে নির্দেশনা দিয়েছে। সিডিসি স্থানীয় সময় গতকাল শনিবার জানিয়েছে, অ্যালার্জি আছে—এমন লোকজনও টিকা নিতে পারবেন। তবে টিকার কোনো উপাদান নিয়ে আগে যদি কারও অ্যালার্জি হয়ে থাকে, তাহলে তাঁরা চট করে টিকা নিতে পারবেন না। সে ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা করতে হবে। সিডিসি তাদের ওয়েব পেজে বলছে, খাবার, পরিবেশসহ নানা বিষয়ে যাঁদের অ্যালার্জি আছে, তাঁরা করোনার টিকা…
Read Moreকরোনায় মানিকগঞ্জের সাবেক সাংসদ সদস্য শামসুদ্দিনের মৃত্যু
২০ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):করোনায় মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর ও শিবালয়) সাবেক স্বতন্ত্র সাংসদ শামসুদ্দিন আহমেদের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছোট ছেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহাবুদ্দিন চঞ্চল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শাহাবুদ্দিন চঞ্চল বলেন, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ার পর গত ৩০ নভেম্বর তাঁর বাবা শামসুদ্দিন আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১ ডিসেম্বর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরের দিন তাঁর করোনা পজিটিভ ফল পাওয়া যায়। গতকাল নমুনা পরীক্ষায়…
Read Moreহাজি সেলিমের ছেলের সাইনবোর্ড গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ
২০ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা কেরানীগঞ্জের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। এ সময় ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিমের ছেলে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমের দখল করে লাগানো সাইনবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নুরুল ইসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, বুড়িগঙ্গা নদীর সীমানাপিলারের ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
Read Moreসাভারে অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা
ষ্টাফ রিপোর্টার,২০ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):পূর্ব শত্রুতার জের ধরে সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে ইমরান হোসেন নামের (৩৫) এক অটোরিকসা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে রমজান নামের এক যুবক।রাতে সাভারের ভাকুর্তার সোলাইমার্কেট উত্তর কেরানীগঞ্জ সংলগ্ন একটি রাস্তার মধ্যে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।পুলিশ বলছে,রাতে সাভারের কান্দি ভাকুর্তার আক্কেল আলীর ছেলে ইমরান হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সোলাইমার্কেট কেরানীগঞ্জ সংলগ্ন একটি রাস্তার মধ্যে নিয়ে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারী রমজান। পরে স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে…
Read Moreরাজধানী থেকে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুস সালাম এলাকায় একটি গরু বোঝাই ট্রাক থেকে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইউনুস হোসেনকে (৩৮) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।রাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। র্যাব ৪,বলছে আটক মাদক ব্যবসায়ী ইউনুস হোসেন কক্সবাজার থেকে একটি গরু বোঝাই ট্রাকে করে বিশেষ কৌশলে ইয়াবা এনে রাজধানীতে বিক্রি করে আসছিলো। পরে রাতে গোপন সংবাদের ভিতিত্বে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় একটি ট্রাক,একটি মোবাইল ফোন ৪ টি গরু ও ইয়াবা বিক্রির নগদ ১২,৯২০ টাকা উদ্ধার করা হয়।এবিষয়ে র্যাব ৪…
Read Moreযৌতুকের টাকা না পেয়ে আশুলিয়ায় গৃহবধুকে হত্যার চেষ্টা
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ): যৌতুকের পাঁচ লক্ষ টাকা না পেয়ে সাভারের আশুলিয়ায় মারুফা আক্তার নামের (২৫) এক গৃহবধুকে ধারালো ব্লেড দিয়ে সারা শরীর কেটে দিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী। এসময় ওই গৃহবধুকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী বলছে,গত ছয় বছর আগে সাভারের কান্দি ভাকুর্তার গোলাম মোস্তফার মেয়ে মারুফা আক্তারের সাথে আশুলিয়ার কুটুরিয়ার ধলপুর এলাকার আব্দুর রহমান আজাদের বখাটে ছেলে শেখ সাদী আজাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধুর কাছ থেকে তার বাবার বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করেন স্বামী শেখ সাদী আজাদ। পরে ওই গহবধু…
Read More