ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুস সালাম এলাকায় একটি গরু বোঝাই ট্রাক থেকে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইউনুস হোসেনকে (৩৮) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
রাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। র্যাব ৪,বলছে আটক মাদক ব্যবসায়ী ইউনুস হোসেন কক্সবাজার থেকে একটি গরু বোঝাই ট্রাকে করে বিশেষ কৌশলে ইয়াবা এনে রাজধানীতে বিক্রি করে আসছিলো। পরে রাতে গোপন সংবাদের ভিতিত্বে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় একটি ট্রাক,একটি মোবাইল ফোন ৪ টি গরু ও ইয়াবা বিক্রির নগদ ১২,৯২০ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী,আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানী থেকে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
