নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি : সেতুমন্ত্রী

২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।আজ সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। নানান অনিয়ম ও অসদাচরণের…

Read More

কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে কুড়িগ্রামে

২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ‘কৃড়িগ্রাম এক সময় মঙ্গাপীড়িত ছিল। সেখানে যদি এ ধরনের বিশ্ববিদ্যালয় হয় তবে গবেষণা হবে, ফার্মিং হবে। এর মধ্যে দিয়ে তাদের অবস্থার আরও উত্তোরণ হবে। ওই এলাকার লোকজনের কৃষি ও…

Read More

দেশে করোনায় মোট মৃত্যু ৭৩১২

২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে পরীক্ষা করা…

Read More

রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে আগুন

২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বেলা আড়াইটায় জানান, প্রাথমিকভাবে মিরপুর–১১ কালশী বস্তিতে বেলা ১টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। তবে আগুনে এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় ও বস্তিবাসীরাও আগুন নেভাতে সহায়তা করছে। তবে পাশাপাশি ঘর থাকায় আগুন নেভাতে…

Read More

বাংলাদেশে মে-জুনের মধ্যে সাড়ে ৪ কোটি করোনার টিকা আসবে

২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):আগামী মে থেকে জুন মাস পর্যন্ত দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা আসবে। আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। পরে আরও টিকা আসবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকের শেষে অনির্ধারিত আলোচনায় টিকার বিভিন্ন তথ্য তুলে ধরা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, টিকা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ইপিআই দেওয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরার ওপর…

Read More

বিশ্বের কাছে মাধা উচু করে দাড়িয়েছে বাংলাদেশ : ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশ বিশ্বের কাছে মাধা উচু করে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে ঢাকা জেলা ইউনিট এর কোভিড ১৯ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট হস্তান্তর ও পরিচিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাসের মধ্যেও সরকারী কর্মকর্তারা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক…

Read More

বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনেক ভাল :পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।সোমবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও বঙ্গবন্ধু স্মারক সিরিজ সেমিনারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে কখনো বাংলাদেশ স্বাধীন হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও বলেন তিনি।বিপিএটিসি ও ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ,এডভান্সড কোর্স অন এডমিনিস্ট্রেশন এন্ড ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণার্থীগণ, বিপিএটিসির…

Read More