সরকারি কর্মকর্তারা বরাদ্দের বাসায় না থাকলে ভাতা পাবেন না: প্রধানমন্ত্রী

২২ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের তাদের জন্য তৈরি করা বাসাতেই থাকতে হবে। বাসা বরাদ্দ নিয়ে যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসাভাড়া ভাতা পাবেন না। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনাসচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। পরিকল্পনাসচিব আসাদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে। শিক্ষক, চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা বানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তাঁরা সেসব বাসায় থাকেন না। সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাসা ভাড়া পাওয়া যায়,…

Read More

গ্রীষ্ম মৌসুমটা মোটেই ভাল যায়নি মেসির

২২ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ) : এবারের মৌসুমে গ্রীষ্মের সময়টা একেবারেই ভাল যায়নি বলে স্বীকার করেছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। একইসাথে তিনি স্বীকার করেছেন তার এই বাজে ফর্ম ক্লাবের ফলাফলের ওপরও প্রভাব ফেলেছে।আগস্টে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেছিলেন চুক্তির শর্তানুযায়ী ক্লাব ছাড়ার ক্ষেত্রে তার উপর আর কোন রিলিড ক্লজ থাকবে না। কিন্তু বার্সেলোনায় পুরো বিষয়টি নাকচ করে দিয়ে তার উপর ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দাবী করে। পুরো বিষয়টি নিয়ে তৎকালীন ক্লাব সভাপাতি জোসেপ মারিয়া বার্তোমেউর সাথে সম্পর্ক বেশ খরাপ হয়ে যায় মেসির। যে কারনে মেয়াদের কিছুটা আগেই সভাপতির পদ ছেড়ে চলে…

Read More

টিভিতে সরাসরি কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন জো বাইডেন

২২ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে সোমবার টেলিভিশন ক্যামেরার সামনে সরাসরি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। খবর এএফপি’র।প্রেসিডেন্টের ট্রানজিশন টিম জানায়, ৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন দেলাওয়ারের নিউয়ার্কে ক্রিসশিয়ানা হসপিটালে ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর স্বল্প সময় আগে তার স্ত্রী জিলও এ ভ্যাকসিন গ্রহণ করেন।ভ্যাকসিন নেয়ার সময় বাইডেন আমেরিকানদের উদ্দেশ্য করে বলেন, ‘টিকা নেয়ার ক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই।এ সময় তিনি আরো বলেন, তাদের মাস্ক পরা অব্যাহত রাখা এবং বিশেষজ্ঞদের পরামর্শ শোনা উচিত।

Read More

সাভারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় পঞ্চাশ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ বলছে,রাতে সাভার থেকে পঞ্চাশ বছরের অজ্ঞাত ওই ব্যক্তি মোরসাইকেল করে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে হেমায়েতপুর যাচ্ছিলেন। এসময় উলাইল এলাকায় তার মোটরসাইকেল পৌছলে পিছন থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।বিষয়টি নিশ্চিত করেছেন…

Read More