১১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৫ ডিসেম্বর। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।করোনাভাইরাসের কারণে এবার বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আজ শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করেছে।করোনাভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। বাকি ছিল আবেদন ও লটারির তারিখ ঘোষণা। মাউশি ১৫ ডিসেম্বর থেকে…
Read MoreDay: December 11, 2020
২০২১ সালের প্রথম দিকেই করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
১১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকেই ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনিকা টিকা আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ‘করোনার এই টিকা আনার জন্য অনেক আগেই চুক্তি করেছে সরকার। বিশ্বের অনেক দেশেরই চুক্তি না থাকায় টিকা নিতে বিলম্ব হবে। কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের ফলে এবং দ্রুত আর্থিক যোগান দেয়ায় বিশ্বের অনেক দেশের আগেই টিকা চলে আসছে বাংলাদেশে। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশকে কিছু টিকা দিবে। সেগুলিও সরকার সময় মতো হাতে পেয়ে যাবে। আশা…
Read Moreসাভারে কুখ্যাত গরু চোর শাহিন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারে কুখ্যাত এক গরু চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই চোরকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। আটক ওই গরু চোরের নাম শাহিন হোসেন (৩৬)। তার বাড়ি পঞ্চগড় জেলার দ্বেবীগঞ্জ থানার মোসলেমপাইকান গ্রামে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কালীনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে দীর্ঘদিন ধরে মানুষের গরু চুরি করে আসছিলো।পুলিশ বলছে,সাভারের রাজফুলবাড়িয়া,ভাকুর্তার হারুরিয়া ও কাউন্দিয়া এলাকায় একটি গরু চোর সিন্ডিকেট মানুষের বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার বেশ কয়েকটি গরু চুরি করে আসছিলো। পরে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় গরু চুরির লিখিত অখিযোগ…
Read Moreকরোনার থেকে ‘ক্ষুধার মহামারি’ ভয়ংকর হতে পারে : ডব্লিউএফপি
১১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : করোনাভাইরাসের কারণে অনলাইনে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বৃহস্পতিবার ‘ক্ষুধার মহামারি’ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছে, এটি কোভিড-১৯ মহামারির চেয়ে ভয়ংকর হতে পারে।বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বেসলে বলেছেন, ‘অনেক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ক্ষুধার বিস্তার এবং বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের ২৭০ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।’রোমে ডব্লিউএফপি সদরদপ্তর থেকে তাঁর বক্তব্য সম্প্রচারকালে তিনি তাঁর মুখের মাস্ক সরিয়ে ফেলে বলেন,‘তাদের প্রয়োজনীয় চাহিদা পুরণে ব্যর্থ হলে ক্ষুধার মহামারি দেখা দিবে, যা কোভিড-১৯ এর চেয়ে মারাত্মক…
Read More