৮ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় তিন হাজার ৯০৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর অর্থায়ন পুরোটাই সরকার করবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় অংশ নেন। আর সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় অংশ নেন। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম ও অন্য সদস্যরা…
Read MoreDay: December 8, 2020
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৮ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ ): কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিক্ষোভ মিছিলটি সাভার উপজেলা পরিষদ থেকে শুরু হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সাভার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন।
Read Moreবিশ্বে প্রথম ব্যক্তির করোনা ভ্যাকসিন গ্রহণ
৮ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ ডেস্ক):চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নির্মূলে বিশ্ববাসীর একমাত্র আকাঙ্ক্ষা ছিল একটি কার্যকরী ভ্যাকসিন। সেটি পূরণ করলো ফাইজার-বায়োএনটেক। প্রতিষ্ঠান দুটির সম্মিলিত উৎপাদিত করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হলো ৯০ বছরের এক আইরিশ নারীর শরীরে। উত্তর আয়ারল্যান্ডের এনিস্কিলেনে বসবাসকারী ওই নারীর নাম মার্গারেট কেনান। আজ মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৬টায় তার শরীরে করোনাভাইরাসের ভ্যকসিন প্রয়োগ করা হয়। আর তিনিই প্রথম ব্যক্তি, অনুমোদনের পর যার শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলো। ম্যাট্রন মে পার্সনস কভেনট্রির ইউনিভার্সিটি হাসপাতালে তার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে যুক্তরাজ্যে করোনার গণটিকা কর্মসূচির…
Read Moreবিশ্বে মুসলীম প্রধান বহু দেশে ভাস্কর্য আছে
৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতি আলেম সমাজ ও সরকারের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন।আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ভাস্কর্য বিষয়ে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা মো. ইসমাইল বলেন, ইসলামে ভাস্কর্য নিয়ে বিরোধ থাকলে সরকারের নীতি নির্ধারক, ধর্ম প্রতিমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।তিনি বলেন, ভাস্কর্য নিয়ে জামায়াত-বিএনপি গভীর ষড়যন্ত্র করছে, তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা লোটার…
Read Moreদেশে করোনায় সুস্থতা ৪ লাখ ছাড়াল
৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২৭৬তম দিনে এই ভাইরাস থেকে সুস্থ মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।গত ১৬ নভেম্বর করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়েছিল। ওইদিন পর্যন্ত সুস্থ হয়েছিল ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন। ১ মাসে এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৪৮ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ১ হাজার ১৯৪ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ। আগের…
Read Moreঢাকা জেলার সকল খাস জমি উদ্ধার করা হবে: ঢাকা জেলা প্রশাসক
৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ঢাকা জেলায় যত খাস জমি দখল আছে সেগুলো সব উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।মঙ্গলবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম,এসময় আরও বলেন,এখন মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সঠিক বিচার পাওয়ায় আদালতে কম যাচ্ছে। এতে করে অনেক মানুষের সময় অপচয় কম ও দুর্ভোগ কমেছে। এসময় তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে ব্যাপক উন্নয়ন হওয়ায় তিনি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের প্রশাংসা করেন। উন্নয়ন কাজ পরিদর্শন শেষে…
Read Moreসাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না : ওবায়দুল কাদের
৮ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : লাখো শহীদের রক্তে অর্জিত এদেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি বাঙালির হৃদয়ে আঘাত উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এদেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ। এর নেপথ্যে যারা মদদ এবং অর্থের যোগান দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে…
Read More