বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিতের র্নির্দেশ

১৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দন্ডিত চার খুনির মুক্তিযুদ্ধের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।গত ১ ডিসেম্বর রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।তিনি আদালতের আদেশের বিষয়টি আজ সাংবাদিকদের জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ওই চার খুনি হলেন- শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন ওরফে মুসলেম উদ্দিন।তিনি…

Read More

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় শহীদ স্মৃতিসৌধ

শেখ সালমা,১৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বীর শহীদদের। সেজন্য ধুয়ে মুছে রং তুলির আচরে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছর ২৬ মার্চে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ কেউই। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে না এলে তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ…

Read More

সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে শারমিন খাতুন নামের (২৫) এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এঘটনায় পুলিশ হত্যাকারী স্বামী সুজন মিয়াকে আটক করেছে।পুলিশ বলছে,নেশার টাকা না পেয়ে সাভারের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়াপাড়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্থানীয় বিশ্বাস গার্মেন্টেস এর শ্রমিক শারমিন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। পরে তার স্বামী মৃত অবস্থায় স্ত্রীকে চিকিৎসার জন্য একটি অটোরিকসায় করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহত ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে ও স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নেশাগ্রস্ত স্বামী সুজন…

Read More

সাভারের আশুলিয়া থেকে শিশু ধর্ষনকারী ও নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া থেকে শিশু ধর্ষনকারী ও নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে অপহৃত এক শিশুকে (১৩) উদ্ধার করা হয়েছে। রাতে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার সাদিয়া ভিলার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার। গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দারুলহুদা গ্রামের শাকিল খানের ছেলে মোঃ হৃদয় খান (২১) ও শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের আবু সামার মেয়ে আনজিকা ওরফে তৃষা (২০)।র‌্যাব-৪ সুত্রে জানা গেছে, গত…

Read More

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক অডিও বার্তায় মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশংকার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।শুভেচ্ছা বার্তায় প্রধনামন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’তিনি বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের…

Read More

আগামীকাল মহান বিজয় দিবস

১৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য…

Read More