১৯ ডিসেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকা শহরের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন শফিকুল ইসলাম। ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করেন কমিশনার।করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।…
Read MoreDay: December 19, 2020
উপহার সামগ্রী নিয়ে বর ও কনেপক্ষের ঝগড়া, বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবাহবিচ্ছেদ
১৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয় গতকাল শুক্রবার বিকেলে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকার লোকজনের ভাষ্য, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের গতকাল এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে। উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত…
Read Moreমৃত্যুর মিছিলে আরও ২৫
১৯ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪২ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে নতুন করে এক হাজার ২৬৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে চার লাখ ৯৯ হাজার ৫৬০ জনে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৭ জনসহ মোট সুস্থ হয়েছে চার লাখ ৩৫ হাজার ৬০১ জন। গত এক দিনে ১৬০টি ল্যাবে ১২…
Read Moreটিকা নিয়ে বিদ্রূপ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
১৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ ডেস্ক):করোনাভাইরাসের (কোভিড-১৯) পর এ মহামারির টিকা নিয়েও বিদ্রূপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি মনে করেন, ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বা নারীর দাড়ি গজাতে পারে। পুরুষকণ্ঠ পরিণত হতে পারে নারীকণ্ঠেও। এএফপি জানায়, গত বৃহস্পতিবার বলসোনারো বলেন, ‘ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা।’ ব্রাজিলে কয়েক সপ্তাহ ধরে এই টিকা নিয়ে পরীক্ষা চলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে টিকার ব্যবহার শুরু হয়েছে। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ইঙ্গিত করে বলসোনারো বলেন, ‘যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর…
Read Moreভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়ালো
১৯ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): ভারতে মহামারি করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা শনিবার ১ কোটি ছাড়িয়ে গেছে। বিশ্বে এ সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।তবে আশার কথা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহ গুলোতে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের হার অনেক হ্রাস পেয়েছে। সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেল।এদিকে ভারতে ৯৬ লাখ মানুষ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জন প্রাণ হারিয়েছে।
Read Moreঅধিনায়ক হিসেবে ডাবল শিরোপা মাহমুদুল্লাহর
১৯ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ) : শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জেমকন খুলনা। এই নিয়ে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডাবল শিরোপা জয়ের কীর্তি গড়লেন রিয়াদ। গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস ওয়ানডে কাপের শিরোপা জিতেছিলো মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশ।বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে খুলনা। ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তিনি।শুরুটা ভালো না হওয়ায়, চাপেই ছিলো খুলনা। কিন্তু মিডল-অর্ডারে নেমে দায়িত্ব নিয়ে ইনিংসের শেষ ওভার পর্যন্ত দলকে ৭ উইকেটে ১৫৫ রানের পুঁজি এনে দেন…
Read Moreজয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২
১৯ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : জয়পুরহাটে পুরানাপৈল রেলগেট এলাকায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুও সংখ্যা দাঁড়ালো ১২ জনে।ফায়ার সার্ভিস ও পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানায়, জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরত্বে পুরানাপৈল রেলগেটে জয়পুরহাট থেকে হিলিগামী যাত্রীবাহী বাসকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুছড়ে যায়। বাসটিকে ছেচড়ে প্রায় ৫শ গজ দূরে লাইনচূত হয়ে ট্রেনটি আটকে যায়।খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়…
Read Moreপৃথক দুর্ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই শিশুসহ এক শিক্ষার্থীর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার,১৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):পৃথক দুর্ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই শিশু ও এক স্কুল ছত্রের মৃত্যু হয়েছে। রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।পুলিশ বলছে,গতকাল রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আশ্রম প্রকল্প-২ এর পাশে মাহবুব আলম নামে এক ব্যক্তির মালিকানাধীন প্রকল্পের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।মৃত দুই শিশু হলো- সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)। তারা দুজনই বাবার সঙ্গে ওই আবাসনে বসবাস করত।ওই আশ্রমের পাশে মাহবুব নামের এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে একটি প্রকল্পের জন্য চারপাশে সীমানা নির্ধারণ করে মাঝখানে বিশাল…
Read Moreপ্রধানমন্ত্রী প্রতিনিয়ত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):জনগনের অধিকার প্রতিষ্ঠা করায় বর্তমান সরকারের মুল লক্ষ্য । প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে সাভার সদর ইউনিয়ন দেওগাঁ চাঁপাইন সড়কের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি জামায়াত এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও বলেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাভারের উদ্যোগে চল্লিশ কোটি টাকা ব্যায়ে রাস্তা ও…
Read More