‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ): প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ধরনের নথি ও দাপ্তরিক কার্যক্রমে তাঁর পদবির আগে ‘মাননীয়’ শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে অফিস করেন। নিজের দপ্তরে প্রবেশের আগে তিনি ডিজিটাল হাজির দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী…

Read More

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সাথে সম্পর্ক জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

শেখ বাশার,১০ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকদের সাথে শিশু শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ও পিটিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আজকের এই সেমিনার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। কোনো শিশুই যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, প্রতিটি শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। শিশুদের নিয়ে বিশেষ ব্যাচ বা কার্যক্রমের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে…

Read More