শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

৭ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শনিবার রাতে শিক্ষামন্ত্রীর শরীরে জ্বর অনুভূত হওয়ায় রোবাবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিষ্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষ মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। ওইদিন রাত ১০ টায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ ধরা পড়ে। শিক্ষামন্ত্রী ভাল আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

Read More

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাজ চলবে,ভাস্কর্য হবেই : ওবায়দুল কাদের

৭ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ওপর হামলার ধৃষ্টতা যারা দেখিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে।তিনি বলেন, ‘এই ঘটনার সাথে যারা জড়িত উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই।’ওবায়দুল কাদের আজ সামবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, ‘নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণের কাজ চলবে। আমরা ভাস্কর্য নির্মাণ করব। তারা…

Read More

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন: ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,৭ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে এবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।দুপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন,সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভাকালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে না আসলেও মন্ত্রী পরিষদের সদস্য কুটনৈতিক…

Read More

আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে সুতা তৈরির কারখানা

ষ্টাফ রিপোর্টার,৭ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিদেশী মালিকানাধীন একটি সুতা তৈরির কারখানা। এঘটনায় আজ থেকে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন প্রায় ৭০ জন অসহায় শ্রমিক।গভীর রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের চায়না মালিকানাধীন শিং শাইন টেক্সটাইল লিমিটেড সুতার কারখানায় এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।এলাকাবাসী বলছে,গভীর রাতে চায়না মালিকানাধীন ওই সুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনসেড কারখানায় আগুনের সুত্রপাত্র হয়। এসময় কারখানায় মজুদ করে রাখা সুতা ও তুলায় আগুন ছড়িয়ে পড়লে মুহুতের মধ্যে কারখানাটি কয়েক ঘন্টায় পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস…

Read More

সাভার সেনানিবাসে প্রথম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৭ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ডিফেন্স সার্ভিসেস কমান্ড অন্ড স্টাফ কলেজের কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন বলেছেন,জাতির জনকের উত্তরসূরি, গণতন্ত্রের মানস কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।সকালে সাভার সেনানিবাসের আরভিএন্ডএফ ডিপোতে প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। মেজর জেনারেল আকবর হোসেন বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক এবং বলিষ্ঠ নেতৃত্বে সূচিত হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আভিজাত্য এবং মর্যাদা সমুন্নত রাখতে…

Read More