মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন: ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,৭ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে এবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন,সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভাকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে না আসলেও মন্ত্রী পরিষদের সদস্য কুটনৈতিক কোরের ডিনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment