২৭ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণের কারণে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষসহ বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর নির্ধারিত তারিখগুলোয় পরীক্ষা নেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কার্যালয়ে সাত কলেজের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষা নেওয়ার ওই সিদ্ধান্ত হয়। সাত কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। গতকালের এই সভায় নির্ধারিত তারিখ অনুযায়ী ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। ২০১৭ সালের স্নাতকোত্তর…
Read MoreDay: December 27, 2020
কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন
২৭ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নারী বন্দীদের জন্য ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’টি আজ রোববার উদ্বোধন করা হয়েছে। নারী বন্দীদের জন্য আধুনিক সব সুবিধা নিয়ে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে স্থাপিত মহিলা কেন্দ্রীয় কারাগারটি উদ্বোধন করেন। কারা মহাপরিদর্শক (আইজি–প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানিয়েছেন, কারাগারটিতে কিশোরীদের জন্য আলাদা ভবন রয়েছে। যে বন্দীদের সন্তান রয়েছে, তাঁদের জন্য ডে কেয়ার সেন্টার (দিবাযতœ কেন্দ্র) রয়েছে। এখানে হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার, ওয়াশিং প্ল্যান্ট…
Read Moreবিএনপির রাজনীতি কচ্ছপের মতো:ওবায়দুল কাদের
২৭ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা (বিএনপি) একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়। আজ রোববার ঢাকায় নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্রের অভিযাত্রায় গুণগত পরিবর্তন আসে বলে মন্তব্য করেন কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় দেখতে চায় সরকার। সরকার দেশকে বিএনপিশূন্য করতে চায়—দলটির এমন অভিযোগের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপির অভিযোগকে অবান্তর আখ্যা…
Read Moreপৌরসভা নির্বাচনে মোটরসাইকেলের অনুমোদন মেলেনি, বিপাকে সাংবাদিকেরা
২৭ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন। অনুমোদনের স্টিকার দেওয়া হয়নি চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও। মাঠপর্যায়ে নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকেরা মোটরসাইকেলের ওপর অনেকটাই নির্ভরশীল। তবে আজ রোববার বিকেল চারটা পর্যন্ত অনুমোদনের স্টিকার না মেলায় বিপাকে পড়েছেন সাংবাদিকেরা। মোটরসাইকেলে নিষেধাজ্ঞা থাকলেও মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত গণমাধ্যমকর্মীরা। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবারের পৌর নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের সুযোগ নেই। তাই স্টিকার দেওয়া হচ্ছে না। তবে সাংবাদিকেরা চাইলে…
Read Moreকানাডায় নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত
২৭ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : কানাডায় সম্প্রতি বৃটেন থেকে ফেরা দুই জনের শরীরে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।অন্টারিওর’র ভারপ্রাপ্ত মেডিকেল প্রধান বারবারা ইয়্যাফ এক বিবৃতিতে জানান, ইংল্যান্ডের ডারহাম থেকে ফেরা আক্রান্ত দম্পতির ভ্রমণ বৃত্তান্তে উচ্চঝুঁকির সংস্পর্শে আসার বিবরণ পাওয়া যায়নি।বিবৃতিতে বলা হয়, এই দম্পতিকে আলাদা করে রাখা হয়েছে,অন্টারিও প্রদেশে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ডিসেম্বরের শুরু থেকে পুনরায় লকডাউন কার্যকর করা হয়।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, ব্রিটেনে করোনা স্ট্রেন না কমায় ৬ জানুয়ারি পর্যন্ত বৃটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে।ইয়্যাফ বলেন, অন্টারিওবাসীকে ঘরে থাকতে…
Read Moreবিমানের নতুন একটি উড়োজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,২৭ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমানের নতুন একটি উড়োজাহাজ ড্যাশ ৮-৪০০ ধ্রুবতারা’র উদ্বোধন করে বলেছেন, তাঁর সরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে একটি সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়।প্রধানমন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের পার্শবর্তী দেশগুলোর সঙ্গে একটি সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাই।’তিনি বলেন, ‘আমরা সেই সব বিমান ক্রয় করছি যেগুলো সব থেকে আধুনিক এবং উন্নতমানের। আর আজকে যে বিমানটি উদ্বোধন করতে যাচ্ছি তার মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ বৃদ্ধিতে সক্ষম হব।’বাংলাদেশের চমৎকার ভৌগলিক অবস্থানের প্রসঙ্গ টেনে…
Read Moreকরোনার ভ্যাকসিন সম্মুখ সারির যোদ্ধারা প্রথমে পাবেন: সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,২৭ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):আগামী বছরের জানুয়ারি মাসে করোনা ভ্যাকসিন দেশে আসতে পারে। এই ভ্যাকসিন করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা আগে পাবেন বলে মন্ত্রব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, করোনার মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের সাথেই সংবাদ কর্মীরা এই ভ্যাকসিন পাবেন। দ্বিতীয় ধাপে পাবেন জনপ্রতিনিধিরা।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রথমেই চিকিৎসক, সেবিকা, পুলিশ ও সংবাদ কর্মীরা এই ভ্যাকসিন এর আওতায় আসবেন স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী করোনার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করা তালিকায় সংবাদ কর্মীদের অন্তর্ভুক্ত করা…
Read More