১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। কৃষিবিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয় গত বছরে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। এবার ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় আজ মঙ্গলবার…

Read More

ট্রাম্পের বিতর্কিত করোনাভাইরাস উপদেষ্টা পদত্যাগ করলেন

১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে থাকা করোনাভাইরাস উপদেষ্টাদের একজন পদত্যাগ করেছেন। মাস্ক পরা ও করোনা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে করা তার মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।ফক্স নিউজ স্কট অ্যাটলাসের ১ ডিসেম্বর পদত্যাগ করা একটি পত্র হাতে পেয়েছে। তার জনস্বাস্থ্য বা সংক্রমণ রোগ সম্পর্কিত অভিজ্ঞতা বা যোগ্যতার ঘাটতি রয়েছে।ওই সংবাদমাধ্যমের খবরে আরো বলা হয়, অ্যাটলাসের নিয়োগ চুক্তি এ সপ্তাহের শেষের দিকে শেষ হতে যাচ্ছে।অ্যাটলাস তার পদত্যাগ পত্রে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে আমার পদ থেকে পদত্যাগ করছি।’এ সম্মানজনক…

Read More

নিরাপদ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অঙ্গিকার : ওবায়দুল কাদের

১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অঙ্গিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে “নিসচার” ২৭ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ আংশিক ভাবে কার্যকর করা হলেও সকলের সহযোগিতায় এই আইন পূর্ণাঙ্গ কার্যকর করা হবে অচিরেই।সড়কের পাশে যত্রতত্র বাস থামানো বন্ধে পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন,…

Read More

মডার্না ডিসেম্বরের মধ্যেই তৈরি করবে ২ কোটি ডোজ টিকা

১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ টিকা তৈরি করবে। গতকাল সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। করোনার এই টিকা এক মাস অন্তর দুবার দিতে হবে। এক কোটি মানুষের জন্য পর্যাপ্ত হবে প্রথম কিস্তিতে উৎপাদনের দুই কোটি ডোজ টিকা।মডার্নার প্রধান নির্বাহী পরিচালক স্টিফেন ব্যানসেল গতকাল বলেছেন, তাঁর কোম্পানি ২০২১ সালের মধ্যে ৫০ থেকে ১০০ কোটি ডোজ টিকা প্রস্তুত করবে। মডার্নার এই ঘোষণার পর এ কোম্পানির শেয়ারের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে।১৮ শতাংশ বেড়ে ১৪৯ দশমিক ৫০ ডলার হয়েছে এর প্রতিটি শেয়ারের মূল্য। মডার্না হচ্ছে…

Read More

শুরুতে টিকা পাচ্ছে ৫২ লাখ মানুষ

১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):সরকার শুরুতে প্রায় ৫২ লাখ মানুষকে করোনার টিকা দিতে চায়। তিনটি পর্যায়ে পাঁচ ধাপে মোট ১৩ কোটির বেশি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। সুষ্ঠুভাবে টিকা কেনা, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি করা হবে। সারা দেশে করোনার টিকা দেওয়ার খসড়া জাতীয় পরিকল্পনায় এ কথা বলা হয়েছে। খসড়া পরিকল্পনায় আইনগত প্রস্তুতি, কাজের সমন্বয়, যোগাযোগ ও জনসচেতনতা সৃষ্টি, অর্থ ও জনবল, কোল্ড চেইন ও সরঞ্জাম, টিকার নিরাপত্তা, টিকা পাওয়ায় অগ্রাধিকার, পার্শ্বপ্রতিক্রিয়া, পর্যবেক্ষণ ও মূল্যায়নের মতো বিষয়গুলো রয়েছে। টিকা সংগ্রহ, টিকা কেনা ও টিকা…

Read More